সহজ ধাঁধা উত্তর সহ। জেনে নিন কতটা বুদ্ধিমান আপনি।

সহজ ধাঁধা উত্তর সহ। জেনে নিন কতটা বুদ্ধিমান আপনি।

সহজ ধাঁধা মানুষের স্মৃতিশক্তি ও চিন্তাশক্তির বৃদ্ধির একটি গুরুত্বপূর্ণ একটি মাধ্যম। আমাদের ছোট বেলা থেকেই গভীর সম্পর্ক রয়েছে। এছার ধাঁধা শুধু মাত্র একটি বিনোদনের জন্য না, ধাঁধা চর্চার মাধ্যমে মস্তিষ্কের ব্যায়াম। নিয়মতি সহজ ধাঁধা সমাধান করলে চিন্তাশক্তি ও যুক্তিশক্তি বৃদ্ধি পায় যার ফলে কঠিন সমসার সমাধান করার ক্ষমতা বারিয়ে তোলে।

সহজ ধাঁধা উত্তর সহ।

সহজ ধাঁধা গুরুত্ব ও উপকারিতা।

ধাঁধা হচ্ছে বিনোদনের সাথে মস্তিষ্কের সমাধান ক্ষমতার বৃদ্ধির এক গুরুত্বপূর্ণ মাধ্যমে । বুড়ো থেকে ছোট প্রত্যেকের প্রয়ি এক বিনোদন মাধ্যম। আড্ডার আসর থেকে পাড়ার চায়ের দকান ও চাত্রছাত্রীদের স্কুলের তিফিনের ফাকের সময় সব জাইগায় কিন্তু আমরা ধাঁধা নিয়ে আলোচনা করি এবং বিনোদন এর সাথে মস্তিষ্কো যে সজাগ করে থাকি। তাই অনেকই পড়াশুনার ফাঁকে মাইন্ড কে রেলাক্স করার জন্য নিয়মিত চর্চা করে এছাড়াও জি কে এর ধাচে অনেক পরীক্ষায় ধাঁধা আসে থাকে।

সহজ ধাঁধা গুরুত্ব।

  • ক) ভাষাজ্ঞান বৃদ্ধি করে এবং পুরোনো ঐতিহ্য অব্যাহত রাখে।
  • খ) আমাদের চিন্তা ও কল্পনা শক্তি বৃদ্ধি করে।
  • গ) সহজ ধাঁধা পাঠের মাধ্যমে স্মৃতিশক্তি উন্নত করে তোলে।
  • ঘ) শিক্ষার প্রতি আগ্রহ বারিয়ে তোলে ও শিক্ষার সাথে যুক্ত থাকতে সাহায্য করে।
  • ঙ) বিনোদনের ও জ্ঞান চর্চা এক সাথে হয়।

সহজ ধাঁধার উপকারিতা।

  • ক) সহজ ধাঁধা চর্চা করলে সৃজনশীলতা বৃদ্ধি করে।
  • খ) আত্মবিশ্বাসী করে তোলে এই সহজ ধাঁধা।
  • গ) মনোযোগী করে তোলে পাঠক কে।
  • ঘ) সমস্যা সমাধানের ক্ষমতা বৃদ্ধি করে তোলে।
  • ঙ) মস্তিষ্কের ব্যায়াম করা হয় ।

কিছু সহজ ধাঁধা টেবিল আকারে দেওয়া হয়েছে।

বাছায় করা বেস কিছু ধাঁধা নীচে দেওয়া রয়েছে উপভোগ করুন এবং ভালোলাগলে অন্যদের সাথে শেয়ার করুন।

সহজ ধাঁধা সহজ ধাঁধা- এর উত্তর।
১। বাংলা কোন মাসের পেট কাটলে পাখি হয়ে যায়?উত্তরঃ কার্ত্তিক
২। দুই জন স্ত্রীলোক কিভাবে পুরুষ মানুষ হয়? উত্তরঃ মামা
৩। কোন হাস উড়তে পারে না?উত্তরঃ ইতিহাস
৪। কোন জল খায় না? উত্তরঃ কাজল
৫। কোন মাছি উড়ে না?উত্তরঃ ঘামচি
৬। মেয়েদের শরীরের কোন জিনিসটা রান্না করে খাঁই?উত্তরঃ লেডিস ফিঙ্গার
৭। সব সময় আমরা জিততে চাইলেও, আমরা কখন হারতে চাই। উত্তরঃ জুয়েলারি দকানে
৮। কোন বাসে মৌমাছি আসে? উত্তরঃ সুবাসে
৯। কোন রাণী পুরুষ ও হয়?উত্তরঃ কেরাণী
১০। কোন রাজধানী পাট ছাড়া? উত্তরঃ পাটনা

৩৪ টি সহজ ধাঁধা এবং তার উত্তর দেওয়া হল।

০১। কোন হাঁস পানিতে নামে না?
✅ সঠিক উত্তর: ইতিহাস
০২। কোন ফুল দেখা যাই না?
✅ সঠিক উত্তর: ডুমুরের ফুল
০৩ । কোন পাতায় গাছ হয় কিন্তু ফুল হই না?
✅ সঠিক উত্তর: পাথর কুচির
০৪ । উপরওয়ালার কি সৃষ্টি লাঠির মধ্য মিষ্টি।
✅ সঠিক উত্তর: আখ
০৫ । একটি গাছে তিনটি তরকারী, আজব কথা বলি হাড়ি।
✅ সঠিক উত্তর: কলা গাছ
০৬ । এক ঘরে এক থাম। বোল কি তার নাম?
✅ সঠিক উত্তর: ছাতা
০৭ । উপরে চাপ নীচে চাপ, মধ্যখানে চেরোয় সাপ।
✅ সঠিক উত্তর: জিহ্বা
০৮ । পাখা আছে পাখি নয়, শুড় আছে হাতি নয়।
✅ সঠিক উত্তর: প্রজাপতি
০৯ । বেটির নাম হলো পার্বতী,নাচতে নাচতে গর্ভবতী
✅ সঠিক উত্তর: লাটাই সুতা
১০ । ঢেউ -এর ওপর ঢেউ মাঝখানে বসে আছে, লাট সাহেবের বউ ।
✅ সঠিক উত্তর: কচুরিপানা
১১। ঝাপরি ঝাপরি গাছটি ফল ধরে বারোটি পাকলে একটি।
✅ সঠিক উত্তর: বৎসর
১২। মরা দেহে হেঁটে যায়। আস্ত পা গিলে খাই- বলুন তো কি?
✅ সঠিক উত্তর: জুতা
১৩ । ছোট ছোট পলা পান দাঁত মেজে নেই। বড় বড় গাছের সাথে যুদ্ধ করতে যাই- বলুন তো কি?
✅ সঠিক উত্তর: কুড়াল
১৪ । কোন উল বোনা যায় না?
✅ সঠিক উত্তর: বাউল
১৫ । বনের সঙ্গে গ্রাম, বল স্টেশনের নাম?
✅ সঠিক উত্তর: বনগাঁ স্টেশন
১৬ । কাঁচাতে যে ফল সর্বজনে খায়, পাকলে সেই ফল গড়াগড়ি খায়।
✅ সঠিক উত্তর: ডুমুর ফল
১৭ । অল্প বয়সে লম্বা আর বুড়ো বয়সে ছোট- বলুন তো কি?
✅ সঠিক উত্তর: মোমবাতি
১৮ । কি আপনার সামনে থাকে কিন্তু দেখা যায় না?
✅ সঠিক উত্তর: ভবিষ্যৎ
১৯ । ডিম আগে না মুরগি আগে?
✅ সঠিক উত্তর: ডিম আগে।
২০ ।চীনের মানুষ জাপানের মানুষের চেয়ে বেশি ভাত খায় কেন?
✅ সঠিক উত্তর: জাপানের থেকে চীনের জনসংখ্যা বেশি তাই
২১ । গাছ নেই, শুধু পাতা। মুখ নেই, কত কথা। জীবন সঙ্গি করো, যদিও পাও তার দেখা।
✅ সঠিক উত্তর: বই
২২ । ময়ুরের পাখা হাতির দাঁত যে বলতে না পারে, সে গাধার জাত।
✅ সঠিক উত্তর: মূলা
২৩ । কোন পাখির নাই, বলো দেখি ভাই?
✅ সঠিক উত্তর: বাদুর পাখির
২৪ । দেহ আছে প্রাণ নেই, সে এক রাজা। সৈন্য সব আছে, নেই তার প্রজা। বলতো কি?
✅ সঠিক উত্তর: দাবার রাজা
২৫ । চলতে চলতে খসলো শির, মাথা কাটলে চললো ফির।
✅ সঠিক উত্তর: পেন্সিল
২৬ । এক্টু খানি জলে মাছ কিলবিল করে, কার বাবার সাধ্য নাই হাত দিয়ে ধরে।
✅ সঠিক উত্তর: ফুটন্ত ভাত
২৭ । লেজ, মাথা, পাখা আছে। পাখি তবুও নয়, ডানা তার মেলে দিয়ে উড়ে চলে যায়।
✅ সঠিক উত্তর: উড়োজাহাজ
২৮ । হাত দিলে বন্ধ করে, সূর্যদোয় খলে। ঘোমটা দেওয়া স্বভাব তার মুখ নাহি তোলে।
✅ সঠিক উত্তর: লজ্জাবতী
২৯ । পানিতে জন্ম, পানিতে বাস, মুখে দাঁড়ি, আজকাল হয় তার চাষ।
✅ সঠিক উত্তর: চিংড়ি
৩০ । এপার ঝাটি, অপার ঝাটি, ঝাটিতে করে, পিটা পিটি।
✅ সঠিক উত্তর: চখের পাতা
৩১ । কোন গ্রামে মানুষ বসবাস করে না?
✅ সঠিক উত্তর: টেলিগ্রামে
৩২ । কোন বাচ্চার মা নেই?
✅ সঠিক উত্তর: চৌবাচ্চার
৩৩ । এক গাছে দুই ফল মিছে নয় ধাঁধা, এক পাতা কালো তার অন্য পাতা সাদা।
✅ সঠিক উত্তর: রাতদিন
৩৪ । আন্ধার ঘরে বান্দার নাচে, না না করলে আরও নাচে।
✅ সঠিক উত্তর: জিহ্বা

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top