কঠিন ধাঁধা প্রশ্ন ও উত্তর। কতটা বুদ্ধিমান যাচাই করুন ৫২টি ধাঁধা দিয়ে!

কঠিন ধাঁধা প্রশ্ন ও উত্তর। কতটা বুদ্ধিমান যাচাই করুন ৫২টি ধাঁধা দিয়ে!

ধাঁধার একটা অংশ হল কঠিন ধাঁধা প্রশ্ন ও উত্তর। এখানে মাথা খাটিয়ে উত্তর দিতে হয়, এই সব ধাঁধাঁর উত্তর একটু জটিল হয় সাধারন্ত। প্রথমে প্রশ্ন গুলি শুনে মনে হয় এর উত্তর সহজ হবে কিন্তু বাস্তবে তা হই না। কঠিন ধাঁধা প্রশ্ন ও উত্তর আমাদের দৈনন্দিন জীবনের একটি মজার ও শিক্ষণীয় বিষয়। এটি মানুষের চিন্তাশক্তি, যুক্তি, স্মৃতিশক্তি এবং সমস্যা সমাধানের ক্ষমতা বাড়াতেও সাহায্য করে। ছোট থেকে বড় সকল বয়সের মানুষের কাছেই কঠিন ধাঁধা প্রশ্ন ও উত্তর বেশ আকর্ষণীয়।

অনেক সময় এমন কিছু ধাঁধা সামনে আসে, যার উত্তর খুব সহজ হলেও আমরা প্রথমে বুঝতে পারি না। কারণ ধাঁধার উত্তর খুঁজে পেতে হলে সাধারণ চিন্তার বাইরে গিয়ে একটু অন্যভাবে ভাবতে হয়।

কঠিন ধাঁধা প্রশ্ন ও উত্তর- কি?

ধাঁধা আমরা প্রায় সবাই জানি। যে সমস্ত ধাঁধার উত্তর খুঁজে বের করা একটু কঠিন এবং বুদ্ধি, যুক্তিশক্তি, পর্যবেক্ষণ ক্ষমতা এবং উপস্থিত বুদ্ধির প্রয়োজন হয়, সেগুলোকেই সাধারণত কঠিন ধাঁধা বলা হয়।

কঠিন ধাঁধার গুরুত্ব।

ধাঁধার চর্চা ছোটোদের মধ্যে সর্বাধিক হয়ে থাকে এবং তারা আনান্দর সাথে, ধাঁধার প্রশ্ন উত্তর খেলা খেলে থাকে। শিশু কালে তাদের সর্বাধিক মস্তিস্কের বিকাশ ঘটে তাই ছোটবেলা থেকেই ধাঁধা সমাধানের অভ্যাস তৈরি করা ভালো। এতে তারা প্রশ্ন করতে শেখে, নিজের মতো করে চিন্তা করতে শেখে এবং কোনো সমস্যার সমাধান খুঁজে বের করার চেষ্টা করে।

কঠিন ধাঁধা খেলার উপকারিতা।

বিভিন্ন কঠিন ধাঁধার সমাধানের উপকারিতে নীচে দেওয়া হল-

  • শিশুর মনোযোগ বৃদ্ধি – ধাঁধার সঠিক উত্তর খুঁজতে মনোযোগ দিয়ে প্রশ্ন পড়তে হয়।
  • যুক্তিবোধের উন্নতি করণ – যে কোনো সমস্যার সঠিক যুক্তি সম্পূর্ণ সমাধান খুঁজে বের করার দক্ষতা বাড়ে।
  • চিন্তাশক্তি বৃদ্ধি – প্রশ্ন নিয়ে চিন্তা ভাবনার করতে করতে এক সময় উত্তর মিলে এই প্রক্রিয়ার মাধ্যমে চিন্তাশক্তি বৃদ্ধি পায়।
  • স্মৃতিশক্তির অনুশীলন – ধাঁধার সমাধান খুঁজে বের করার বিভিন্ন তথ্য মনে রাখা ও সেগুলোর মধ্যে সম্পর্ক খুঁজে বের করার অভ্যাস হয়।
  • বিনোদনের মাধ্যম – আত্মীয়স্বজন ও ছোটদের সঙ্গে ধাঁধা খেলার মাধ্যমে আনন্দময় সময় কাটানো যায়।

নীচে ৫২ টি কঠিন ধাঁধা প্রশ্ন ও উত্তর।

যে ৫২ টি কঠিন ধাঁধাঁ দেওয়া হল সব গুলি ধাঁধাঁ উইনিক ইন্টারনেটে এই প্রথমবার প্রকাশ করা হয়েছে। আসাকরি আপনাদের ভালো লাগবে প্রতিটা ধাঁধাঁ।

MCQ Answer Reveal Box
০১ লোকে যবে জেগে থাকে তখন ঘুমাই, ঘুমাইলে লোক আমি বাঁশরী বাজাই।
✅ সঠিক উত্তর নাক
০২ কী নাম আমার? আমি ডবল্ জননী! মা তোমার হন মম বোনের ভগিনী!
✅ সঠিক উত্তর মামা।
০৩ খালি পেটে একটি মানুষ কতগুলি আম খেতে পারবে?
✅ সঠিক উত্তর এক কামড় আম খেতে পারবে। তারপরে খেলে পেট আর খালি থাকে না।
০৪ এমন কি জিনিস আছে, যার দুই দিক কাটলে ও বেড়ে যায়?
✅ সঠিক উত্তর নদী / নালা।
০৫ সেটি কি জিনিস, যা পেলেও দুঃখ হয় আবার না পেলেও দুঃখ হয়?
✅ সঠিক উত্তর ক্ষুধা
See also  Bangla dhadha pdf free download. 110 Unique Bengali Riddle.
০৬ কোন কাজ প্রায় সকলেই করে কিন্তু কেউ স্বীকার করতে চাইনা?
✅ সঠিক উত্তর অন্যায় কাজ।
০৭ এমন একটা মসলার নাম বলো যার মাথা কেটে ফেললে ভারতবর্ষের একটা প্রধান বিভাগের নাম হয়?
✅ সঠিক উত্তর লবঙ্গ
০৮ এমন একটা স্থানের নাম বলো যার লাঠি ( অর্থাৎ া) কেড়ে নিলে একটা মাছের নাম হয়?
✅ সঠিক উত্তর চেতলা।
০৯ আমার মোটে দুইখানি পা। কিন্তু হঠাৎ যদি আমার মাথাটি কেটে ফেলো, অমনি আমি চার পায়ে চলতে আরম্ভ করি। বলো তো আমার নাম কী?
✅ সঠিক উত্তর নৃসিংহ।
১০ দুই অঙ্কবিশিষ্ট এমন একটি সংখ্যার নাম করো, যাকে স্বতন্ত্রভাবে ৩, ৬ এবং ৯ দিয়ে গুণ করলে সেই তিনটি গুণফলের মধ্যে ১ থেকে ৯ পর্যন্ত সমস্ত সংখ্যা কেবলমাত্র একবার করে পাওয়া যাবে?
✅ সঠিক উত্তর ৯১
১১ বাপ মার লেজ নাই, বেটার লেজ দেখতে পাই।
✅ সঠিক উত্তর ব্যাঙাচি
১২ বিবি এল ‘ধার’ করিতে ‘আর’ নিল না, কী যেন কী হল বিবি ভেঙে বলো না?
✅ সঠিক উত্তর বিবিধ
১৩ বিধিমতে বসাইলে চিহ্ন দেখি তাতে, উল্টিয়ে বসালে দেখি গদাধরের হাতে
✅ সঠিক উত্তর দাগ।
১৪ তিন বর্ণে নাম ধরি, কারও ধার নাহি ধারি, চেয়ে দেখ ‘নদ’ দুই পাশে। ‘ন’টিকে ত্যজিয়া ভাই, বাজাইতে বসে যাই, শ্রোতাগণ শুনে তা হরিষে।
✅ সঠিক উত্তর নগদ।
১৫ ‘না’ দিলে আমার পরে ভাসি আমি জলে, ‘যাণ’ দিবামাত্র কিন্তু ডুবিগো অতলে।
✅ সঠিক উত্তর পা।
১৬ আদি শেষ বর্ণ যোগে পাইবে প্রস্তর, আদি মধ্য যোগে পাবে তরকারি সুন্দর। সমুদয়ে আমি এক স্বাস্থ্যকর স্থান, বলো তো পাঠক ভাই কী আমার নাম?
✅ সঠিক উত্তর শিমলা।
১৭ নাই যদি বলো মোরে তথাপি আছি, ভালো বাসো নাই বাসো প্রাণে রেখেছি। কভু মোর তরে সবে কত হাহাকার, রুষি যবে হয় প্রাণে ভয়ের সঞ্চার। আমি তোমাদের অতি হিতকারী জন, দেখনি আমারে কভু চিনিবে কেমন?
✅ সঠিক উত্তর বাতাস।
১৮ কালো বরন ছয়টি চরণ পেট কাটলে নাইকো মরণ। বলো তো আমি কে পাঠকগণ ?
✅ সঠিক উত্তর দুয়ো পিঁপড়া।
১৯ হাসি যদি সেও হাসে কাঁদি যদি সেও কাঁদে, সে যে আমারি মতন, ধরতে গেলে নাহি পাই কাছে না বসে বলো তো কে সে?
✅ সঠিক উত্তর আয়নার প্রতিছবি।
২০ থেকে ৯ পর্যন্ত সংখ্যাগুলিকে এমনভাবে সাজাও যাতে এক সংখ্যা দুবার না পড়ে এবং যোগফল ঠিক ১০০ হয়।
✅ সঠিক উত্তর ৪৭+৬৫+১৬+২
২১ এক জীবনে দুটি বর্ণ, আছে চক্ষু, না আছে কর্ণ। দশপদ এক মাথা, বলো দেখি কি হয় তা?
✅ সঠিক উত্তর কাঁকড়া।
২২ এক ভিক্ষুকের একটি ভাই ছিল। ওই ভাইয়ের মৃত্যু হল। কিন্তু যার মৃত্যু হল তার ভাই ছিল না। এটা কেমন করে হতে পারে?
✅ সঠিক উত্তর ওই ভিক্ষুক স্ত্রীলোক ছিল এবং যার মৃত্যু হল তার বোন হত। তার অন্য ভাই ছিল না।
See also  Bangla Dhadha Question and Answer. 12 মিশালি ধাঁধা উত্তর সহ।
২৩ থাকা ভালো কিন্তু পাওয়া মন্দ। এটি কোন্ জিনিস?
✅ সঠিক উত্তর লজ্জা
২৪ মাথা, আঙুল, পা নাই তার, আস্ত মানুষ করে আহার।
✅ সঠিক উত্তর জামা।
২৫ কোন্ জিনিস খায় কিন্তু মুখেও দেয় না গেলেও না।
✅ সঠিক উত্তর আছাড় খাওয়া।
২৬ কোনো জিনিস তৈল এবং কোনো প্রকার উত্তাপ ছাড়া ভাজা যায় কি?
✅ সঠিক উত্তর মাগুর ও কাগজ।
২৭ তিন অক্ষরে নাম তার পুষ্প মধ্যে রটে, প্রথম অক্ষর কেটে নিলে গগনেতে উঠে। মধ্য অক্ষর বাদ দিলে জগৎপূজ্য হয়। শেষ অক্ষর কেটে নিলে অঙ্গমধ্যে রয়।
✅ সঠিক উত্তর করবি।
২৮ তাকে উলটো করে বসানো যায় এবং তার অর্ধেকাংশ কেটে ফেললে তার সঙ্গে সম্পর্ক আরও নিকটবর্তী হয়ে পড়ে। বলো দেখি পৃথিবীতে এমন কে আছে।
✅ সঠিক উত্তর মামা
২৯ এমন কিছু আছে কি যা জলে থাকলে নরম এবং নিজের ইচ্ছেমতো চলতে পারে, কিন্তু ডাঙায় থাকলে শক্ত এবং গোরু, মহিষ প্রভৃতির সাহায্য ভিন্ন নড়তে পারে না?
✅ সঠিক উত্তর শিং
৩০ পড়ো দেখি? ১ মুখী ৮, ৩ কোনা।
✅ সঠিক উত্তর চন্দমুখী বসু, নেত্রকোনো
৩১ জীবিত অবস্থায় গাছের আগায় থাকি, মৃত অবস্থায় মাটিতে ছেঁচড়াই আমি, যে স্থানে যাই সেই স্থান শুদ্ধ করি। বলো দেখি কী নাম আমার ?
✅ সঠিক উত্তর ঝাঁটা
৩২ লোকের জীবনধারণে সাহায্য করতে করতে আমার জীবন গেল। তবু লোকে আমায় লাথি মারে।
✅ সঠিক উত্তর ঢেঁকি।
৩৩ কোন নগরে সর্বদাই সুগন্ধ পাওয়া যায়?
✅ সঠিক উত্তর চন্দন নগরে।
৩৪ কোন্ জলরাশি কখনও দিন বা রাত্রি হয় না?
✅ সঠিক উত্তর বৈকাল হ্রদ।
৩৫ দাস নহি সদা সাথে রয়েছি সবার। কভু খর্বদেহ, এই কভু দীর্ঘাকার । উঠ, উঠি, বস, বসি, ভ্রমণে ভ্রমণ। কেহ মোর মুখে কথা শোনেনি কখন৷ আলো ধরি কালো রূপ করিয়া দর্শন। বিচারিয়া বলো দেখি, আমি কোন্ জন।
✅ সঠিক উত্তর ছায়া।
৩৬ কোন্ নদীর জল রঞ্জিত?
✅ সঠিক উত্তর নীলনদ।
৩৭ তিন অক্ষরে নাম মোর যথা তথা থাকি, প্রথম ছাড়িলে মম মাথামাত্র বাকি।দ্বিতীয় বাদেও মম মাথামাত্র সার, ছাড়িলে তৃতীয় মম বোতল আকার।
✅ সঠিক উত্তর শিশির।
৩৮ কোন্ নগর দেখতে খুব সুন্দর ?
✅ সঠিক উত্তর শ্রীনগর।
৩৯ হস্তপদ নাহি-কিন্তু আছে মম গতি, পর-উপকারে আমি সদা থাকি ব্রতী। সদাই শয্যায় থাকি, নিদ্রা নাহি যাই; কিবা নাম ধরি আমি বলো দেখি ভাই।
✅ সঠিক উত্তর নদী।
৪০ কোন দেশের লোক বীর্যের জন্য বিখ্যাত ?
✅ সঠিক উত্তর বিক্রমপুর।
৪১ হস্ত পদ নাহি মোর চক্ষুমাত্র সার, জলাশয় নহি কিন্তু জলের আধার। খাদ্য দ্রব্য মধ্যে মোরে করিবে নির্ণয় কী নাম আমার তাহা বলো মহাশয়।
✅ সঠিক উত্তর নারিকেল।
See also  চিন্তার ধাঁধা উত্তর সহ। ২৫ টি নতুন চিন্তার ধাঁধা। Chintar Dhadha.
২৪ কোন্ নগর সর্বদাই আবৃত?
✅ সঠিক উত্তর ঢাকা।
৪৩ প্রথম অক্ষরে আমি স্নেহময় অতি দ্বিতীয় বর্ণেতে ঘৃণা করে মোর প্রতি। সর্বস্থানে থাকি আমি, দেখিয়াছ মোরে ক্ষুদ্রকায় তবু মোরে কেন ভয় করে। বলিতে পারো কি তাহা বলো পাঠক ভাই মুকুলে উত্তর দিও তোমরা সবাই।
✅ সঠিক উত্তর মাছি।
৪৪ এ জগতে আমি মাত্র রয়েছি নিশ্চিত, তবে কেন মোরে দেখে সবে এত ভীত।
✅ সঠিক উত্তর মৃত্যু।
৪৫ পেট আছে, বক্ষ আছে, মাথা কিন্তু নাই, হস্ত আছে, পদ নাই, কোন্ বস্তু ভাই?
✅ সঠিক উত্তর জামা।
৪৬ এক বর্ষ আয়ু মোর সকলেই জানে, জীব নই, বৃক্ষ নই, জড় বলি গণে। জ্ঞান নাই তবু করি ব্যবস্থা বিধান, প্রতিদিন সভ্যগণ করিছে সম্মান।
✅ সঠিক উত্তর পঞ্জিকা।
৪৭ প্রথমটি নড়ে চড়ে, দ্বিতীয়টি না, তৃতীয়টির দয়া কেহ ভুলতে পারে না। তিন বর্ণ মিলে যদি বসে এক ঠাই, বিখ্যাত যোজক এক দেখিবারে পাই।
✅ সঠিক উত্তর পানামা।
৪৮ কোন্ বৃক্ষের ফুল নাই ?
✅ সঠিক উত্তর চন্দন বৃক্ষে।
৪৯ কোন্ জিনিস পুরাতন ভালো?
✅ সঠিক উত্তর তেতুল।
৫০ দুই অক্ষরের এমন একটি ফলের নাম করো, যার প্রথম অক্ষর একটি ইংরেজি কথা এবং তার দ্বিতীয় অক্ষর সেই ইংরেজি কথার বাংলা অর্থ।
✅ সঠিক উত্তর নোনা।
৫১ এক মাথা চারিটি কান। ছড়ি মারলে করি গান।
✅ সঠিক উত্তর বেহালা।
৫২ ডুবলে পাথর, ভাসলে সোলা, ডাকলে ভেড়া, ছুটলে ঘোড়া।
✅ সঠিক উত্তর ব্যাঙ।

কিছু কঠিন ধাঁধা উত্তর সহ টেবিল আকারে উপস্থাপন করা হল।

কঠিন ধাঁধা প্রশ্ন। কঠিন ধাঁধা প্রশ্ন ও উত্তর।
বারিমধ্যে থাকি আমি জলে নামি না, বনমধ্যে থাকি আমি গাছ দেখি না, বরসাথে থাকি আমি কনে চিনি না, বাড়িমধ্যে আছি আমি ঘরে থাকি না,
বলো দেখি শিশু মোরে কোথা দেখেছ? বাতাসে লুকাব আমি কোথা খুঁজিছ?
'ব'
এক দোকানে ৩০ হাত সুতো ছিল; একটা লোক রোজ ৩ হাত করে নিয়ে যেত। অথচ মস্ত সুতো নিতে তার ৩০ দিন লেগেছিল। বলো দেখি কেমন করে ?লোকটি রোজ ৩ হাত অর্থাৎ তার নিজের ২ হাত ও সুতো ২ হাত নিয়ে যেতো।
আমার নাম তিন অংশে বিভক্ত। প্রথম অংশ অনেকেই ভালোবাসে। প্রথম দ্বিতীয় অংশ রান্না করে খেতে হয়। প্রথম + দ্বিতীয় + তৃতীয় অংশে বেশ সুন্দর চাটনি প্রস্তুত হয়। বলো দখি আমার নাম কী?চা; চাল; চালতা।
দুই অঙ্কবিশিষ্ট এমন একটি সংখ্যার নাম করো, যাকে স্বতন্ত্রভাবে ৩, ৬ এবং ৯ দিয়ে গুণ করলে সেই তিনটি গুণফলের মধ্যে ১ থেকে ৯ পর্যন্ত সমস্ত সংখ্যা কেবলমাত্র একবার করে পাওয়া যাবে?৯১
আমি বড়ো সামান্য নই। আমি আছি তাই শাখায় শাখায় মুকুল হয়, ফুল ফুটে, ফুলের সুবাস চারিদিকে ছড়িয়ে পড়ে। আমি না থাকলে গাছে গাছে ফুলের পরিবর্তে একেবারে ফল ধরত। বলো দেখি আমি কে?উ (ু)
এমন একটি সংখ্যার নাম করো, যাকে ২ দিয়ে ভাগ করলে ১ বাকি থাকে, ৩ দিয়েউ ভাগ করলে ২ বাকি থাকে, ৪ দিয়ে ভাগ করলে ও বাকি থাকে, ৫ দিয়ে ভাগ করলে ৪ বাকি থাকে, ৬ দিয়ে ভাগ করলে ৫ বাকি থাকে, ৭ দিয়ে ভাগ করলে ৬ বাকি থাকে, ৮ দিয়ে ভাগ করলে ৭ বাকি থাকে, ৯ দিয়ে ভাগ করলে ৮ বাকি থাকে এবং ১০ দিয়ে ভাগ করলে
৯ বাকি থাকে?
২ ৫ ১ ৯ ।
তিন অক্ষরে নাম মম সদা কাজে রত, দ্বিধা যদি করো মোরে দেখিতে অদ্ভুত। প্রথম অর্ধেক মোর থাকে ঘরে ঘরে, শুভযোগে, শুভকাজে বাজে সমস্বরে। দ্বিতীয় অর্ধেক দেখি ডরে যত জনা, শেষ বর্ণ ছেড়ে দিলে সতীর গহনা।শাঁখারি।
৩৯১- এই সংখ্যাতে আরও কিছু যোগ করে, ৪০ অপেক্ষা কম একটি সংখ্যা বের করো দেখি? ৩৯১- এই সংখ্যার ১- এর নীচে ২ যোগ করলে, সমস্ত সংখ্যা টি ৩৯- ১/২
  • কঠিন ধাঁধা প্রশ্ন ও উত্তর। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের প্রকাশিত অন্য ধাঁধাঁ গুলি দেখুন। সব ধাঁধাঁ এক সাথে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top