ধাঁধা কী? ধাঁধার উৎপত্তি। ধাঁধার ইতিহাস।

Table of Contents

ধাঁধার ইতিহাস। ধাঁধা কী? ধাঁধার সংজ্ঞা, বৈশিষ্ট্য ও মজার প্রশ্নোত্তরের রহস্য।

ধাঁধা কী, একথা কাউকেই বোধহয় বুঝিয়ে বলার দরকার হয় না। আমরা সবাই জানি, ধাঁধা হল এক ধরনের প্রশ্নোত্তর যাতে একটা ঠকানোর ব্যাপার থাকে, আর ওই ঠকানোটার মধ্যে থাকে বেশ মজার একটা ব্যাপার। ধাঁধার ইতিহাস। ধাঁধা মানুষের বুদ্ধি, কল্পনা ও চিন্তাশক্তির বিকাশের সঙ্গে জড়িত একটি প্রাচীন বিনোদনমূলক মাধ্যম। প্রাচীনকাল থেকেই মানুষ ধাঁধার মাধ্যমে জ্ঞান, অভিজ্ঞতা ও বুদ্ধির পরীক্ষা করে আসছে।

ধাঁধার প্রশ্ন শুনে কখনো মনে হয় জবাবটা যেন জানি-জানি, অথচ কিছুতেই তাকে খুঁজে পাওয়া যায় না। কখনো বা প্রশ্নটা এমনই ঘোরালো ধরনের হয়ে থাকে যে, মাথার মধ্যে সবকিছু কেমন তালগোল পাকিয়ে যায়। অনেক অনুসন্ধানে ব্যর্থ হয়ে নিরুপায় আত্মসমর্পণের পর যখন জবাবটা জানা যায় তখন আক্ষেপের আর সীমা থাকে না : আরে! এত চেনা জিনিস, এত জানা কথা আর এটাই বলতে পারলাম না! ধাঁধার এই চরিত্রটি চমৎকারভাবে ধরা পড়েছে একটি ইংরেজি ধাঁধার মধ্যে। ধাঁধাটি এরকম-

When first I appear I seem mysterious,
But when I am explained, I am nothing serious.

ধাঁধার ইতিহাস – প্রাচীন বাংলা সাহিত্য থেকে ধাঁধার চর্চা ও ঐতিহ্য।

ধাঁধা হাল আমলের কোনো জিনিস নয়, কোনো বিশেষ দেশ বা বিশেষ ভাষার সম্পত্তিও নয়। যুগ যুগ ধরে পৃথিবীর নানা দেশের নানা ভাষায় ছড়া, গান, গল্প, কবিতা প্রভৃতির পাশাপাশি ধাঁধারও চর্চা চলে আসছে। এই চর্চার দুটি ধারা—একটি মৌখিক আর একটি লৈখিক। মুখে মুখে প্রচলিত অজস্র ধাঁধা যেমন আমাদের চারপাশে ছড়িয়ে আছে তেমনি অজস্র ধাঁধা মর্যাদার সঙ্গে স্থান পেয়েছে লিখিত সাহিত্যেও। গ্রিক কাহিনি, জাতকের গল্প, মহাভারত, কথাসরিৎসাগর, বেতালপঞ্চবিংশতি—ধাঁধা কোথায় নেই! আর সেইসব ধাঁধারও আবার নানান রূপ—কোথাও সংক্ষিপ্ত, কোথাও বিস্তারিত, কোথাও বা ধাঁধা হয়ে উঠেছে এক-একটা আস্ত গল্প। আমাদের পুরোনো দিনের বাংলা সাহিত্যের মধ্যেও রয়েছে অনেক ধাঁধার নিদর্শন। চণ্ডীমঙ্গল, ধর্মমঙ্গল, শিবমঙ্গল প্রভৃতি কাব্যে পাওয়া যায় চতুর মজার মজার ধাঁধা। কী ধরনের ধাঁধা থাকত ঐসব কাব্যে তা বোঝার জন্য চণ্ডীমঙ্গল থেকে খুদোনো নিদের্শ জায়গা দুটি ধাঁধা এখানে হাজির করছি।

পুরনো যুগের কাব্যে থেকে ধাঁধাঁ। ধাঁধাঁর উত্তর।
বিধাতা নির্মাণ ঘর নাহিক দুয়ার।
জন্মি পুরুষ তাহে আছে অনাহার।
যখন পুরুষ তাহে হয় বলবান।
বিধাতার ঘর ভাঙি করে খান খান।
ডিম।
দেখিতে রূপস দুই মুখ এক কায়।
এক মুখে উদগিল আর মুখে খায়।
মরিলে জীবন পায় এ তেরস গরভেশ।
বুঝ বুঝ পণ্ডিত সভা মাঝে তৈলঙ্গ।
উদুখল।
পৃথিবীতে আছে এক পুরুষ প্রধান।
একনেত্র তাহে সদা করে অধিষ্ঠান।
অন্যত্র মৎস্যে গণ্য নাহি তার জ্ঞান।
সর্বজয়ী বলে সে তো বিদিত সমাজে।
বলো তো সুধী জন কী নাম সে সাজে।
গ্রামোফোন।
‘দুই’ যদি ‘তিন’ হয়, ‘নব’ হয় ‘দশ’,
‘বাবা’ তবে কী যে হয়, বলো তো এখন?
‘কাকা’ ‘মামা’ ‘দাদা’ নিয়ে যতো আছো কেউ
‘বাবা’ পদে কী যে হয় বুঝা যাবে শ্রেষ্ঠ।

রবীন্দ্রনাথ ঠাকুরের ধাঁধা: হেঁয়ালি নাট্য ও ছন্দ-ধাঁধার ইতিহাস।

জানতে ভালো লাগে, রবীন্দ্রনাথও একসময় ধাঁধার চর্চা করেছিলেন। নাটকের আকারে রচিত সেই ধাঁধাগুলির তিনি নাম দিয়েছিলেন ‘হেঁয়ালি নাট্য’। সেই হেঁয়ালি-নাট্যগুলিতে কৌশলে এক একটি শব্দকে অথবা মূর্তি আনালা জাগে এবং পাত্র সম্পূর্ণরূপোন ব্যবস্থার করা হত। পাঠক বা দর্শককে খুঁজে বের করতে হত সেই লুকিয়ে রাখা শব্দটি। এইজাতের লেখা হয়েছিল ‘ছাত্রের পরীক্ষা’, ‘পেট ও পিঠ’, ‘রোগের চিকিৎসা’, ‘ভাব ও অভাব’ প্রভৃতি হেঁয়ালি নাট্য। দুঃখের বিষয়, পরবর্তীকালে জিন বানানরীতিতে রবীন্দ্রনাথের এই হেঁয়ালি নাট্যগুলি মুদ্রিত হওয়ায় কোনো কোনোটিতে হেঁয়ালিটির অভিপ্রেত উত্তর আর খুঁজে পাওয়া যায় না। অর্থাৎ আমাদের সতর্কতার অভাবে রবীন্দ্রনাথের কয়েকটি হেঁয়ালি নাট্যের হেঁয়ালিটুকুই আমরা নষ্ট করে দিয়েছি। রবীন্দ্রনাথ আর একরকম ধাঁধার চর্চা করেছিলেন। সেগুলি হল ছন্দ-ধাঁধা। আলোআঁধারে সাজানো কয়েকটি শব্দকে নির্দিষ্ট একটি ছন্দে রূপান্তরিত করাই এই ধাঁধার লক্ষ্য। বাংলা ধাঁধার ইতিহাসে এইসব পৃথক রীতির ধাঁধারও বিশেষ মূল্য আছে।

See also  প্রবাসীদের জন্য ধাঁধা। ৩৪ টি ধাঁধার মধ্যে বাস্তব চিত্র

বাংলা ধাঁধার ঐতিহ্য, গবেষণা ও শিশু-কিশোর সাহিত্যে ধাঁধার জনপ্রিয়তা।

মুখের কথায়, লেখার ভাষায়, পদ্যে, গদ্যে, নানান বিষয়ে, নানান ভঙ্গিতে বাংলায় যত ধাঁধা তৈরি হয়েছে তার পরিমাণ বিপুল। তার আকর্ষণ এখনও অটুট। গ্রাম-শহর, শিক্ষিত-অশিক্ষিত, ছোটো-বড়ো বাছবিছার নেই, সর্বত্র এবং সবার কাছেই ধাঁধার সমান সমাদর। ভাষা, সাহিত্য, সমাজ নিয়ে যাঁরা গবেষণা করেন, ধাঁধাকে ঘিরে তাঁদেরও কৌতূহলের শেষ নেই। ধাঁধা নিয়ে ইংরেজি ভাষাতে আর্চার টেইলর, দুর্গা ভাগবত প্রমুখ যেমন মূল্যবান সব বই লিখেছেন, তেমনি বাংলা ধাঁধা নিয়ে বাংলাতেও লেখা হয়েছে গবেষণামূলক বই। বিশেষ করে দুটি বইয়ের কথা বলতেই হয়—একটি ড. নির্মলেন্দু ভৌমিকের ‘বাংলা ধাঁধার ভূমিকা’ এবং অন্যটি ড. শীলা বসাকের ‘বাংলা ধাঁধার বিষয়বৈচিত্র্য ও সামাজিক পরিচয়’। ধাঁধা নিয়ে বাংলায় এরকম কিছু ভালো বই লেখা হলেও বাংলা ধাঁধার ভালো সংকলন তেমন চোখে পড়ে না। তবে ধাঁধা পরিবেশনে বাংলা শিশু-কিশোর পত্রিকাগুলি তাদের জন্মলগ্ন থেকেই বেশ সক্রিয়। ছোটোদের পত্রিকার একটি অন্যতম অঙ্গ ধাঁধা।

বাংলা শিশু-কিশোর পত্রিকায় ধাঁধার ঐতিহ্য।


ধাঁধার ইতিহাসে বাংলা শিশু-কিশোর পত্রিকাগুলিতে বহুদিন ধরে বহু ধাঁধা ছাপা হয়েছে। বৈচিত্র্যে এবং উপস্থাপনায় সেইসব ধাঁধা ছোটোদের পাশাপাশি বড়োদেরও মনোরঞ্জন করে এসেছে। উনিশ শতকের শেষার্ধ থেকে শুরু করে বিশ শতকের প্রথমার্ধের মধ্যে ছোটোদের উপযোগী বহু পত্রিকা প্রকাশিত হয়েছে। এইসব পত্রিকার মধ্যে আমরা পাঁচটি পত্রিকা বেছে নিয়েছি— ‘সখা’, ‘সখা ও সাথী’, ‘মুকুল’, ‘সন্দেশ’ এবং ‘মৌচাক’। আগে যে সময়ের কথা বলেছি, তারই মধ্যে বিভিন্ন সময়ে প্রকাশিত হয়েছে এই পাঁচটি পত্রিকা। ‘সখা’ থেকে ‘মৌচাক’, এই পাঁচটি পত্রিকায় মোটামুটি পঞ্চাশ বছর ধরে যেসব ধাঁধা প্রকাশিত হয়েছে তারই মধ্য থেকে নির্বাচন করে এই ছোটোদের ধাঁধা-সংকলনটি প্রস্তুত করা হল। নির্বাচনের ক্ষেত্রে আমরা লক্ষ রাখার চেষ্টা করেছি যাতে পুনরাবৃত্তি না হয়। একই ধাঁধা একাধিক পত্রিকায় একাধিক সংখ্যায় কখনো মুদ্রিত হতে দেখা যায়। সেসব ক্ষেত্রে যথাসাধ্য সতর্ক থাকার চেষ্টা করেছি। তবু দু-একটি ক্ষেত্রে নজর এড়িয়ে যাওয়াও অসম্ভব নয়। একালের পাঠকের কাছে পরিচিত নয় এমন বিষয় অবলম্বনে তৈরি কিছু ধাঁধা বাদ দেওয়া হল। যেমন অনেক ধাঁধায় আনা, কড়া প্রভৃতি পুরোনো দিনের হিসাব সংক্রান্ত কথা আছে। একালের ছেলেমেয়েদের কাছে ওগুলি সম্পূর্ণ অচেনা জিনিস। আগেকার দিনে খুব বেশি ব্যবহার হত অথচ এখন তার উপযোগিতা কমে যাওয়ায় তারা অপরিচিত হয়ে গেছে এরকম কোনো উদাহরণভিত্তিক ধাঁধা থাকলে সেগুলিও বাদ দিতে হয়েছে। যেমন, একটি ধাঁধা—

পৃথিবীতে আছে এক পুরুষ প্রধান।
একনেত্র তাহে সদা করে অধিষ্ঠান।।
অন্যত্র মৎস্যে গণ্য নাহি তার জ্ঞান।।
সর্বজয়ী বলে সে তো বিদিত সমাজে।
বলো তো সুধী জন কী নাম সে সাজে।।


এর উত্তর ‘গ্রামোফোন।’। কিন্তু গ্রামোফোন। বস্তুটি এখন লোকচক্ষুর অন্তরালে চলে যাওয়ায় এই ধাঁধার মজাটাই আর পাওয়া যাবে না। কখনো কখনো এমন কিছু ধাঁধার সন্ধান পাওয়া যায় যেগুলির জবাবও রয়ে গেছে লেখনির মধ্যে। যেমন ‘মক্ষিকা’-র লেক্ষালিত যোগীনাথ সরকারের একটি ধাঁধা। এটিব নামরে দেওয়া হয়েছে ‘ধাঁধা নয়’। ‘প্রশ্ন’ আর ‘উত্তর’ এই দুটি ভাগে বিন্যস্ত ধাঁধাটি হল এরকম—

প্রশ্ন- ‘দুই’ যদি ‘তিন’ হয়, ‘নব’ হয় ‘দশ’,
‘বাবা’ তবে কী যে হয়, বলো তো এখন?

উত্তর-‘কাকা’ ‘মামা’ ‘দাদা’ নিয়ে যতো আছো কেউ
‘বাবা’ পদে কী যে হয় বুঝা যাবে শ্রেষ্ঠ।

মজার এই রচনাটি ঠিক ধাঁধা হিসেবে কতখানি গ্রহণযোগ্য সমাদর থেকে যায়। এইরকম ছবি বা রেখা নিয়ে তৈরি বিভ্রান্তসৃষ্টিকারী কিছু কিছু ধাঁধাও উচ্চস্তরের আকস্মিক ভালো না বলে বাদ দেওয়া হয়েছে।

ধাঁধার ইতিহাস। বাংলা পত্রিকায় ধাঁধার বৈচিত্র্য ও জনপ্রিয়তা।

সে সময়ের বিভিন্ন বাংলা পত্রিকায় ধাঁধাঁ প্রকাশিত নীচে দেওয়া হল।

  • ‘সখা’ পত্রিকা ।
  • ‘সখা ও সাথী’ পত্রিকা
  • ‘মুকুল’ পত্রিকা ।
  • ‘মুকুল’ পত্রিকা ।
  • ‘সন্দেশ’ পত্রিকা ।
  • ‘মৌচাক’ পত্রিকা
See also  ২৫ টি ২০২৬ সালের বাছাই করা সেরা বুদ্ধির ধাঁধা উত্তর সহ। Buddhir Dhadha in bengali with answer.

ক) ‘সখা’ পত্রিকা ।

পত্রিকার ইতিহাসে সবচেয়ে উল্লেখযোগ্য পত্রিকা ‘সখা’। বাংলা শিশু-কিশোর পত্রিকার ইতিহাসে সবচেয়ে উল্লেখযোগ্য পত্রিকা ‘সখা’। প্রথম প্রকাশিত হয় ১৮৮৩ সালের জানুয়ারি মাসে। প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন প্রমদাচরণ সেন। ছোটোদের জন্য আদর্শ পত্রিকা কেমন হওয়া উচিত তা ‘সখা’র মধ্য দিয়েই সেদিন প্রতিষ্ঠিত হয়েছিল। ‘সখা’র প্রথম সংখ্যা থেকেই ধাঁধার প্রকাশ শুরু হয়। পদ্যে এবং গদ্যে প্রচুর ধাঁধা বেরিয়েছে ‘সখা’তে। তার মধ্যে কিছু কিছু ছবির ধাঁধাও আছে।

সখা সখা ও সাথী মুকুল সন্দেশ মৌচাক
সখা সখা ও সাথী মুকুল সন্দেশ মৌচাক

‘সখা’ পত্রিকার গুরুত্বপূর্ণ কিছু ধাঁধাঁ।

‘সখা’ পত্রিকায় প্রকাশিত ধাঁধাঁ। ধাঁধার উত্তর।
যদি, যদি, যদি, হইতে, থাকিতে, হয়, হয়,
হয়, সুস্থ, প্রশংসাভাজন, প্রকৃত, সকল,
প্রার্থনীয়, শারীরিক, মানসিক, বাঁচিয়া,
হইয়া, করিয়া, করিও, মনুষ্যনাম, হস্তক্ষেপ,
তবে, মনে, তাহাতে দশের, ঈশ্বরের কার্যকেই।
যদি সুস্থ হইয়া বাঁচিয়া থাকিতে হয়, যদি দশের প্রশংসাভাজন হইতে হয়, যদি প্রকৃত মনুষ্যনাম প্রার্থনীয় হয়, তবে শারীরিক, মানসিক, সকল কার্যকেই ঈশ্বরের মনে করিয়া তাহাতে হস্তক্ষেপ করিও।
ভাগ্যদোষে দিবারাত্রি ঘুরিয়া বেড়াই,
‘অথচ ঘুরিতে কেহ নাহি দেখে ভাই।
কিন্তু নাহি যাই একা, যত লোকে পাই দেখা
সবারে সঙ্গেতে করি ভ্রমণেতে যাই।
মূলকথা রাজি রাগী, কিছুই বুঝি না,
কেবা খোঁড়া কেবা অন্ধ কিছুই জানি না।
চিররোগী যেইজন কিংবা মৃত, অচেতন
আমাকে ছাড়িয়া থাকে হেন কোন জনা?
সঙ্গে করে লয়ে ঘুরি তাও কি জানো না!
পৃথিবী।
একটি লোককে তার বয়স জিজ্ঞাসা করাতে সে বলল-
‘আমার ঠাকুরদার বয়স আমার বাবার বয়সের ৪/৬,
আমার বয়স বাবার বয়সের ৪/৭ এক বৎসর
পূর্বে আমাদের তিনজনের বয়স একসঙ্গে ৯ × ২০ ছিল।
এবার ঠিক করো কার বয়স কত ?
ছেলেরা বয়স ৩৬ ; বাবার বয়স ৬৩; ঠাকুরদার বয়স ৮৪।
ব্রজবাবুর ছেলে বিপিন একদিন আমাকে ঠিক সমান দুভাগ করে ফেলল।
আমি বললাম, ‘ও কী করলি?’ তা সে উত্তর না দিয়ে দেখল দুই ভাগই একরকম।
তখন সে এক ভাগের নাম ধরে জোরে ডাকল তাতে ব্রজবাবুর স্ত্রী এসে বললেন কেন রে বিপিন?’ বলো তো বিপিন আমার কে?
আমি বিপিনের মামা।
হস্ত পদ নাই তার, নাহিকো নয়ন।
তবু আমাদের মাথা রাখেন সে জন।
রজনীতে তিনি যদি না রন সহায়,
কত কষ্ট পেতে হয় বলা নাহি যায়।
বলো তো সুবোধ শিশু স্থির করি মন
(ঈশ্বর নহেন তিনি) তবে কোন্ জন?
বালিশ।

খ) ‘সখা ও সাথী’ পত্রিকার গুরুত্ব।

‘সখা’ বন্ধ হয়ে যাওয়ার পর ‘সাথী’ পত্রিকার সঙ্গে মিলে ১৩০১ সালের বৈশাখে ভুবনমোহন রায়ের সম্পাদনায় ‘সখা ও সাথী’ পত্রিকার প্রকাশ শুরু হয়। মাত্র চার বছর এই পত্রিকাটির পরমায়ু হলেও বাংলা সাহিত্যের ইতিহাসে বিভিন্ন দিক থেকে এর বিশেষ গুরুত্ব আছে। ‘সখা ও সাথী’তে প্রথম দিকে ধাঁধা থাকত না। ১৩০২ সালের চৈত্র সংখ্যা থেকে ধাঁধার প্রকাশ শুরু হয়। সেজন্য এই পত্রিকা থেকে অল্প কয়েকটি মাত্র ধাঁধা নির্বাচন করবার সুযোগ পেয়েছি। ১৩০২ সালের ফাল্গুন মাসে শুরু হয় ‘মুকুল’ পত্রিকার প্রকাশ। ১৩২৫ সালের অগ্রহায়ণ মাস পর্যন্ত এটি প্রকাশিত হয়েছে। প্রথম দিকে পত্রিকাটির সম্পাদক ছিলেন শিবনাথ শাস্ত্রী। পরে সম্পাদক বদল হয়। এই পত্রিকায় প্রকাশিত ধাঁধার সংখ্যা যেমন বিপুল তেমনি বৈচিত্র্যের দিক থেকেও নজর কাড়ার মতো।

‘সখা ও সাথী’ পত্রিকার ধাঁধাঁ।

‘সখা ও সাথী’ পত্রিকারউত্তর।
কোনো ভদ্রলোক ৭টি বোম্বাই আমের চারা ক্রয় করলেন।
তাঁর ইচ্ছা এই ৭টি গাছ তাঁর বাগানে দাও। ৬ সারে রোপণ করেন।
প্রত্যেক সারে আবার ৩টি করে গাছ থাকবে। কী করে করবেন বলে দাও।

१
এক সাহেব কোনো স্বর্ণকারকে হিরা বসানো একটি সোনার ক্রশ (+) মেরামত করতে দেন।
তিনি গুণে দেখলেন যে, ক্রুশের নীচ থেকে উপর পর্যন্ত ৯টি হীরক খণ্ড বসানো আছে।
এবং নীচ থেকে প্রত্যেক বাহুর শেষ পর্যন্তও ১টি হীরক আছে।
স্বর্ণকার ঘরে গিয়ে তা থেকে ২টি হীরক চুরি করে ক্রশটি মেরামত করে নিয়ে এল।
সাহেব পূর্বে যেরকম হিরেগুলি গুণে কী ভেলকি করল ?
স্বর্ণকার প্রত্যেক বাহু থেকে একটি করে চুরি করে, উপরের একটি নীচে বসিয়ে দিল।
এক জায়গায় কয়েকখানি বেঞ্চ পাতা ছিল।
কয়েকটি ছেলে সেখানে বসার জন্য এল।
তারা এক একজন যদি এক একটি বেঞ্চে বসে,
তাহলে তাদের একজনকে দাঁড়িয়ে থাকতে হয়।
আর দুজন কখানি বেঞ্চ ছিল বলো দেখি?
করে যদি এক একটি বেঞ্চে বসে,
তাহলে একখানা বেঞ্চ খালি থাকে।
কজন ছেলে ছিল এবং কখানি বেঞ্চ ছিল বোলো দেখি?
বসিবার তরে সেথা তিন বেঞ্চ ছিল, চারিজন বালক আসিয়া করে গোল।

গ) ‘মুকুল’ পত্রিকা।

গদ্যে পদ্যে নানারকম ধাঁধায় ‘মুকুল’-এর সংখ্যাগুলি আকর্ষণীয় হয়ে উঠত সেকালের পাঠক-পাঠিকার কাছে। আমরা এই পত্রিকাটি থেকে বেশ কিছু ধাঁধা সংকলন করতে পেরেছি।

See also  চিন্তার ধাঁধা উত্তর সহ। ২৫ টি নতুন চিন্তার ধাঁধা। Chintar Dhadha.

‘মুকুল পত্রিকার গুরুত্বপূর্ণ কিছু ধাঁধাঁ।

‘মুকুল’ পত্রিকায় প্রকাশিত ধাঁধাঁ। ধাঁধার উত্তর।
আছয়ে পাহাড় এক শৃঙ্গে ঘন বন,
কিছু নীচে গুহা তার অদ্ভুত দর্শন।
পাষাণ কপাট দ্বারে উঠে আর পড়ে,
ভিতরে দুর্জয় ফণী নিরন্তর নড়ে।
ছোটো বড়ো শিশু দেখি যেথা পাঁচজন,
ঢিল ঢেলা মাঝে মাঝে করিছে বর্ষণ।
গর্জিয়া দুরন্ত ফণী দংশিছে তাহায়,
আক্রোশে নিজের বিষ তাহাতে মাখায়।
যত মারে কিছুতেই ফণী নাহি মরে,
ঢিল ঢেলা কোথা দিয়ে তলায় গহ্বরে।
বিচিত্র পাহাড় সেই দেখিতে সুঠাম,
তবে বলি বুদ্ধিমান যদি বলো নাম।
মনুষ্য দেহ।
ঘরের ভিতরে মোর আছে একজন,
যাহা করি একা বসে করে দরশন।
কিছু না খাইতে পায় তবু বেঁচে থাকে,
আমি ঘুমাইলে কাজে রাখে আপনাকে
সুন্দর দুখানি হাত সততই নীড়ে,
ইশারাতে বলে মোরে, দেখ বেলা বাড়ে।
তাতেও না দেখি যদি করি অবহেলা,
আমাকে ডাকিয়া বলে যাইতেছে বেলা।
বড়োই সহিষ্ণু সেই বন্ধু মহাশয়,
কান মলে দাও তবু কথা নাহি কয়।
একারণে শিশুগণে মাঝে মাঝে ধরে
কান মলে দেয়, সাধু থাকে সহ্য করে।
এমন বান্ধব যদি কারো ঘরে থাকে,
কী নাম তাহার শিশু বলো হে আমাকে।
দেয়াল ঘড়ি।
দশের মাঝেতে মোর সততই বাস ;
যতই জনতা বাড়ে ততই উল্লাস।
একারণে থাকি সদা হাটে ও বাজারে,
দেখিতে পাইবে কভু বাঙালির ঘরে।
শিশুদের ভালোবাসি থাকি সেই সনে,
থাকি আমি যবে তারা পড়ে দশজনে।
শিক্ষক আমাকে দেখে বড়ো রাগ করে।
আমাকে তাড়াতে চায় বেত্রের প্রহারে
বেত্রের প্রহারে আমি হই দুইখান
আমার শরীর ভেঙে হয় অন্তর্ধান।
আধখানা পাবে খুঁজে ধরার আকারে,
অপরাধ রেলওয়ে গুদামের ঘরে।
দুখানা দুদিকে গেল এ কী চমৎকার!
বলো তো সুবোধ শিশু কী নাম আমার?
গোলমাল।
কেশ, কুঁড়ি ও নারী এই তিনটিরই তিন অক্ষরের এমন এক একটি প্রতিশব্দ আছে যে,
সেই তিনটিকে গুছিয়ে তিনটি পঙ্ক্তি করে সাজাতে পারলে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পক্তি ক্রমান্বয়ে পড়ে গেলেও যা হয়,
উপর থেকে প্রত্যেকের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বর্ণগুলি পর পর পড়ে গেলেও তাই হবে।
বলো তো তিনটি শব্দ কী কী? সাজাও তো কার নীচে কোনটি লিখবে?
মু কু ল
কু ন্ত ল
ল ল না
কাননে নিবাস মম, কালিমা বরন,
আদি বিনে বুঝ শিশু দারুণ প্রহার,
মধ্য বিনে সমাদরে দিই আলিঙ্গন,
তিন বর্ণে নাম, বলো, কী নাম আমার ?
কোকিল।
১ থেকে ৯ পর্যন্ত কটি সংখ্যা যোগ করে যোগফল ১০০ করো দেখি? কোনো সংখ্যা কিন্তু দুবার ব্যবহার করতে পারবে না।৪৭
৩৫

১৬
—-
৯৮

২
—
১০০

ঘ) ‘সন্দেশ’ পত্রিকা।

উপেন্দ্রকিশোর রায়চৌধুরী তাঁর লেখা দিয়ে যেমন ছোটোদের মনোহরণ করেছিলেন তেমনি ‘সন্দেশ’ পত্রিকার সম্পাদনাতেও তিনি ছোটোদের মনের খুব কাছাকাছি আসতে পেরেছিলেন। ‘সন্দেশ’ প্রকাশিত হয় ১৩২০ সালের শ্রাবণ মাসে। শুরু থেকেই পত্রিকাটি সমাদৃত হয়। নানারকম ধাঁধা প্রকাশিত হত ‘সন্দেশ’-এর বিভিন্ন সংখ্যায়। উপেন্দ্রকিশোর রায়চৌধুরী, সুকুমার রায়ের মতো মানুষ ধাঁধার জোগান দিয়েছেন এতে। বিজয়চন্দ্র মজুমদার, নরেন্দ্র দেব প্রমুখের নামও পাওয়া যায় ধাঁধার জোগানদার হিসেবে। এইরকম সৃষ্টিশীল গুণী মানুষজনের তৈরি করা ধাঁধাগুলি কেবলমাত্র ধাঁধার পর্যায়ে সীমাবদ্ধ থাকেনি, সেগুলি অনেকক্ষেত্রেই সাহিত্যগুণে সমৃদ্ধ হয়ে উঠেছে। আমাদের এই বইয়ে সংকলিত ধাঁধাগুলি দেখলেই তো বুঝতে পারা যাবে। ‘সন্দেশ’ থেকে সংকলিত বেশ কিছু ধাঁধায় প্রেরক বা রচয়িতার নাম নেই। উপেন্দ্রকিশোর রায়চৌধুরী ও সুকুমার রায় সম্পাদিত
‘সন্দেশ’-এ একটা রীতিই ছিল সম্পাদকের রচনা অস্বাক্ষরিতভাবে প্রকাশ করা। আমাদের ধারণা অস্বাক্ষরিত ধাঁধাগুলির ক্ষেত্রেও সেই রীতি অনুসরণ করা হয়েছে। তবু প্রকাশকালে তাঁদের নাম মুদ্রিত না হওয়ায় আমরা এই সংকলনেও তাঁদের নাম দিলাম না।

‘সন্দেশ’ পত্রিকার গুরুত্বপূর্ণ কিছু ধাঁধাঁ।

‘সন্দেশ’ পত্রিকার ধাঁধাঁ। উত্তর।
রঙ বেরঙের দেহের ঢঙে ল্যাজের কিবা ছিরি
নাকটি তুলে হেলে দুলে ফড়ফড়িয়ে ফিরি।
উড়ে বেড়াই পৈতা গলায় বাতাসে হাল ছেড়ে
আপন জ্ঞাতির দেখা পেলেই কাটতে যাব তেড়ে৷
ঘড়ি।
কলের মধ্যে পা দিয়েছ তাই তো আমায় পেলে
বিপদ হলে দোষটা সবাই আমার ঘাড়ে ফেলে।
ফেল না মোর মুণ্ডু কেটে তবুও লাগি কাজে
আমায় তুলে ছুটবে তরী পদ্মানদীর মাঝে।
কপাল।
আগে ডাকি আয় আয় শেষে করি মানা
উলটা স্বভাব মোর আছে তোর জানা।
নূতন শিখায়ে কেবা ঠকাইবি মোরে,
যা দেখাবি ফিরে তাই দেখাইব তোরে।
আয়না।
কাজ নিয়ে শুরু করি শেষ মোর জলে,
আগে পিছে কাল মোর সাথে সাথে চলে।
তবু যদি নাহি বোঝো আরো রাখো শুনে,
চোখে চোখে রাখে লোকে কহ কোন্ গুণে?
কাজল।
মানুষ নহি- ঘাঘরা ঘেরা দেহের কিবা ছিরি
ময়ূর নহি বাদল দিনে পেখম ধরে ফিরি।
সাহেব লাটে আমার সাথে বেড়ায় হাতে ধ’রে,
কদর বুঝে আদর ক’রে মাথায় রাখে মোরে।
ছাতা।
দেখেছি তারে রাস্তাঘাটে বুঝিনে তার কথা-
কাটলে মাথা শোনায় বুলি কেমন ধারা প্রথা !
পেট কাটলে কালো বরন লেজ কাটলে কাবু,
এমন জীবে চিনলে তবে সাবাশ বলি বাবু!
কাবুল।

ঙ) ‘মৌচাক’ পত্রিকা।


১৩২৭ সালের বৈশাখ মাস থেকে শুরু হয় ‘মৌচাক’ পত্রিকা। সম্পাদক সুধীরচন্দ্র সরকার। খগেন্দ্রনাথ মিত্র তাঁর ‘শতাব্দীর শিশু-সাহিত্য’ বইটিতে ‘মৌচাক’ পত্রিকার মূল্যায়ন করতে গিয়ে বলেছেন, ‘শিশুপাঠ্য সাময়িক পত্রিকাজগতের এক বিস্ময়স্বরূপ’। এই পত্রিকার সঙ্গেও যুক্ত হয়েছিলেন বহু প্রতিভাবান মানুষ। বিশেষ করে সেকালের বিখ্যাত কবি সত্যেন্দ্রনাথ দত্তের নাম বলতেই হয়। ‘মৌচাক’ নামটিও তাঁরই দেওয়া। ‘মৌচাক’-এর একটি সংখ্যায় পদ্যবন্ধে তিনি কয়েকটি চমৎকার ‘সাঁওতালি হেঁয়ালি’ পরিবেশন করেছিলেন। এগুলি সম্পর্কে একজন পাঠিকা লিখে জানিয়েছিলেন, ‘এবারে সাঁওতালি হেঁয়ালি ভারি মজার ছিল। ভেবে ভেবে ৭ দিন ধরে মাথা খারাপ।’ শুধু সত্যেন্দ্রনাথ-পরিবেশিত ধাঁধাই নয়, এই পত্রিকায় প্রকাশিত অন্যান্য ধাঁধাও ছিল যথেষ্ট আকর্ষণীয়। গদ্যে, পদ্যে, ছবিতে ‘মৌচাক’-এর ধাঁধা বিভাগটি ছিল সত্যিই চোখ ধাঁধিয়ে দেবার মতো। আমরা এখানে সাধ্যমতো কিছু সংকলন করলাম।

‘মৌচাক’ পত্রিকার গুরুত্বপূর্ণ কিছু ধাঁধাঁ।

‘মৌচাক’ পত্রিকার ধাঁধাঁ।উত্তর।
৪৫ কে এমন ৪ ভাগে ভাগ করো, যাতে ১ম ভাগকে ২ দিয়ে যোগ করলে, ২য় ভাগ থেকে ২ বিয়োগ করলে, ৩য় ভাগকে ২ দিয়ে গুণ করলে, আর ৪র্থ ভাগকে ২ দিয়ে ভাগ করলে প্রত্যেক ভাগেরই ফল হবে — ১০।৮, ১২, ২০, ৫।
প্রথম অক্ষর ছাড়লে, তা দিয়ে ডান হাতের কাজ সারা যায়, দ্বিতীয় অক্ষর ছাড়লে, বানান ভুল হলেও এমন একটি জিনিস হয় যে, তা দিয়ে মন একেবারে মজিয়ে তোলা যায়; আর তৃতীয় অক্ষর ছাড়লে যা হয়, তাকে দেখলেই সবাই বলবেন—’ও বাবা!’বিছানা।
একটা টেবিলের ওপরে দশটা মাছি বসে ভনভন করছে। তাই দেখে খোকা গেল চটে। সে অমনি ধা করে একটা মাছিকে মারলে চড়। তারপর টেবিলের ওপরে কটা মাছি রইল?একটা- চড়ে যেটা মেরেছে।
দেখতে তাকে পৃথিবীর মতো। সে আমাদের সামনেই আছে অথচ তাকে ধরা ছোঁয়া যায় না। তাকে দেখাও যায়, দেখাও যায় না। তাকে একলা পেলে আমরা তুচ্ছ করি কিন্তু কারুর সঙ্গে থাকলে তাকে আর ঠেলে রাখা যায় না। কে সে?শূন্য।

বাংলা শিশু-কিশোর পত্রিকায় ধাঁধার বৈচিত্র্য ও শব্দ-ধাঁধার ঐতিহ্য।


‘সখা’, ‘সখা ও সাথী’, ‘মুকুল’, ‘সন্দেশ’, ‘মৌচাক’—এই পত্রিকাগুলিতে ধাঁধাগুলি সাধারণত ‘ধাঁধা’ এবং ‘নূতন ধাঁধা’ নামে প্রকাশিত হত। মাঝে মাঝে ‘হেঁয়ালি’ নামেও ছাপা হয়েছে। ধাঁধাগুলির মধ্যে কিছু প্রচলিত, কিছু একেবারেই নতুন। কোনো কোনো ক্ষেত্রে প্রচলিত ধাঁধাই নতুন চেহারা নিয়ে হাজির হয়েছে। এইসব পত্রিকার বিশেষ আকর্ষণ শব্দ-সংক্রান্ত ধাঁধা। শব্দ দিয়ে যে কতরকম ধাঁধা তৈরি হতে পারে তা ওই পত্রিকাগুলির পৃষ্ঠা না ওলটালে বোঝা যায় না। আমরা নানাধরনের শব্দ-ধাঁধার সংকলন করেছি এখানে। পত্রিকাগুলির মুদ্রিত ধাঁধায় কখনো কখনো প্রেরক বা রচয়িতার নাম থাকত, কখনো কখনো থাকত না। পরবর্তী সংখ্যায় ছাপা হত উত্তরদাতাদের নাম। তবে উত্তরদাতাদের নাম ছাপার ব্যাপারটি সাধারণত গ্রাহকদের মধ্যেই সীমাবদ্ধ থাকত। ‘মৌচাক’ কর্তৃপক্ষ তো ধাঁধাসংক্রান্ত বিজ্ঞপ্তিতে স্পষ্ট করেই জানিয়ে দিয়েছিলেন, ‘ধাঁধার উত্তরের সঙ্গে গ্রাহক নম্বর দেওয়া চাই। কেবলমাত্র মৌচাকের গ্রাহক-গ্রহিকারাই উত্তর দিতে পারবেন।

বাংলা পত্রিকায় পদ্যধাঁদা ও গদ্যধাঁদার বৈশিষ্ট্য।

‘পদ্যধাঁধাগুলির মধ্যে কোথাও কোথাও ছন্দের শৈথিল্য চোখে পড়তে পারে। সেগুলি ছড়ার
মতো করে কোথাও টেনে বা কোথাও দ্রুত উচ্চারণে পড়তে হয়। এর পাশাপাশি আবার বহু ধাঁধা পাওয়া যাবে যেগুলি ছন্দ-কুশলীর হাতে তৈরি। এমনকি কোনো-কোনোটিতে আলাদাভাবে উৎকৃষ্ট পদ্যরচনার আস্বাদ পাওয়া যায়। ‘মৌচাক’-এর গদ্য ধাঁধাগুলি চলিত ভাষায় লেখা। অন্য পত্রিকাগুলিতে গদ্যধাঁধায় সাধারণত সাধুভাষা ব্যবহৃত। আমরা এই সংকলনের জন্য সাধু গদ্যে রচিত ধাঁধাগুলি চলিতে রূপান্তর করে নিয়েছি। বানানের ক্ষেত্রেও আমরা পুরোনো বানানরীতির পরিবর্তন ঘটিয়ে গ্রহণ করেছি আধুনিক বানান। তবে যেসব ক্ষেত্রে ধাঁধার রহস্যের সঙ্গে পুরোনো বানান বা সাধুরীতির অঙ্গাঙ্গি যোগ আছে সেসব ক্ষেত্রে বানানরীতি বা সাধু গদ্য রীতির কোনো পরিবর্তন ঘটানো হয়নি।

ছোটোদের ধাঁধা-সংকলন: সম্পাদনা, সহযোগিতা ও প্রকাশনার উদ্দেশ্য।


এইরকম একটি সংকলনের পরিকল্পনাস্তরে কয়েকটি নির্দেশসহ আমাকে বিশেষভাবে উৎসাহিত করেছিলেন অধ্যাপক স্বপন মজুমদার। সংকলন, সম্পাদনা ও লেখালেখির ক্ষেত্রে তাঁর কাছ থেকে আমি যেরকম সোৎসাহ সহযোগিতা পেয়ে এসেছি তা আমার সৌভাগ্যের বিষয় বলেই মনে করি। আমার পরম শুভানুধ্যায়ী শ্রীঅনাথনাথ দাস এবং শ্রীমতী আলপনা রায় এই কাজে সবসময়েই আমাকে উৎসাহ জুগিয়েছেন। সংকলনটি প্রস্তুত করার ক্ষেত্রে বিশ্বভারতীর রবীন্দ্রভবন গ্রন্থাগার থেকে প্রভূত সহায়তা পেয়েছি। এই গ্রন্থাগারের শ্রীআশিস হাজরা এবং শ্রীউকিল রায়ের সহযোগিতা স্মরণে রাখার মতো। বন্ধুবর শ্রীঅতনু শাশমল সবসময়েই আমার পাশে থাকেন। এই ধাঁধার জগতেও তার ব্যতিক্রম ঘটেনি। ‘ছোটোদের ধাঁধা সংকলন প্রকাশে অসম্ভব উৎসাহ দেখিয়েছেন দে’জ পাবলিশিং-এর শ্রীশুভঙ্কর দে। মুদ্রণকর্ম সুচারুরূপে সম্পন্ন করেছেন শ্রীদিলীপ দে। এই দুজনের কর্মতৎপরতা ও আন্তরিকতায় মুগ্ধ না হয়ে পারা যায় না। পরিশেষে বলি, যে শিশু-কিশোর পাঠকদের জন্য এই উদ্যোগ, তাদের কাছে যদি এই সংকলন সমাদর পায় তবেই সমস্ত আয়োজন সার্থক হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top