মজার অক্ষরের ধাঁধা উত্তরসহ। তিন অক্ষরের নাম তার। এমন কিছু মজার ধাঁধা।

মজার অক্ষরের ধাঁধা উত্তরসহ। তিন অক্ষরের নাম তার। এমন কিছু মজার ধাঁধা।

আজকের ধাঁধা শব্দ থেকে বর্ণ বাদ দিলে নতুন এক মানে বুঝাবে অর্থাৎ অক্ষর বাদ দেওয়ার ধাঁধা। যেমন তিন অক্ষরের নাম তার শেষের অক্ষর বাদ দিলে অন্য কিছু বুঝাবে আবার মাঝের অক্ষর বাদ দিলে অন্য মানে বুঝাবে, এমন সব ধাঁধা নিয়ে হাজির হয়েছি। এই সব ধাঁধা গুলি শুনে সহজ মনে হলেও এর উত্তর কিন্তু কঠিন কারণ শব্দ, বর্ণ এবং অর্থ নিয়ে এই সব ধাঁধা তাই একটু জটিল হয়। ছোট্ট থেকে বড় সবাই এইসব ধাঁধা পছন্দ করে। আসাকরি আপনাদের ভাললাগবে।

তিন অক্ষরের নাম তার

অক্ষরের ধাঁধা কাকে বলে?

অক্ষরের ধাঁধা হল এমন এক ধরনের ধাঁধা যার মধ্যে নাম, বস্তু, প্রাণী কে বঝাবে এবং সেই সব পূর্ণ শব্দ থেকে মাঝের, প্রথম বা শেষর অক্ষর বাদ দেওয়া হলে নতুন এক শব্দ তৈরি হবে এবং মজাদার শব্দ তৈরি হয়, এই সব ধাঁধা কে অক্ষরের ধাঁধা বলে। এই সব ধাধাগুলি প্রধানত তিন অক্ষরের নাম, দুই অক্ষরের নাম বা চার অক্ষরের নাম হয়ে থাকে। চিন্তার ধাঁধা দেখুন।

০১। তিন অক্ষরের নাম তার রাজ্য শাসন করে, প্রথম অক্ষর বাদ দিলে, মানুষকে ধরে। শেষের অক্ষর ছেড়ে দিলে, সবাই কেটে পরে।
✅ সঠিক উত্তর: বাদশা
০২। জলের মধ্য জন্ম হলো দুই অক্ষরের প্রাণী শেষের অক্ষর ছেড়ে দিলে হয় সে মহারানী।
✅ সঠিক উত্তর: মাছ
০৩ । তিন অক্ষরের নাম তার সবার ঘরে রয়, প্রথম অক্ষর বাদ দিলে খাদ্যবস্তু হয়। মাঝের অক্ষর দিলে বাদ বসে গানের আসর আর শেষের অক্ষর ছেড়ে দিলে পাবে তুমি ভয়।
✅ সঠিক উত্তর:
০৪ । তিন অক্ষরের নাম, বহুলোকে খাই। মাঝের অক্ষর ছেড়ে দিলে শশুরকুলের ভাই। শেষের অক্ষর ছেড়ে দিলে অভিশাপ বুঝায়।
✅ সঠিক উত্তর: শাপলা
০৫ । তিন বর্ণের নামটি তার পেশাধারী নর, বিয়ে-শাদী নিয়ে সে যে ঘুরে নিরান্তর।
✅ সঠিক উত্তর: ঘটক
০৬ । তিন অক্ষরের নাম আমার সুগন্ধি এক সাথি, মাঝের অক্ষর কাটো যদি বাইশ পায়ে খাই লাথি। কিন্তু যদি কাটো মাথা উঠবো আবার গাছে, মন্দ তুমি যতই বলো টা পেটে ভরা আছে।
✅ সঠিক উত্তর: বকুল
০৭ । তিন অক্ষরের নামটি তার আছে সবার ঘরে। মাঝের অক্ষর বাদ দিলে খেতে ইচ্ছা করে। মাঝের অক্ষর উড়ে গেলে বাজে সুরে সুরে।
✅ সঠিক উত্তর: বিছানা
০৮ । পেট ভরে না তবু খায় সর্ব প্রাণী। প্রথম অক্ষর বাদ দিলে খেলার নাম হয়।
✅ সঠিক উত্তর: বাতাস
০৯ । তিন অক্ষরের নাম চোরের বুক কাঁপে, শেষের দুটি ছেড়ে দিলে কাটে এক কোপে। কিন্তু যদি প্রথম ছাড়ো দেখে লাগে দুঃখ, মাংস কম, শীর্ণকায়, চেহারাটি সূক্ষ্ম।
✅ সঠিক উত্তর: দারোগা
১০ । তিন অক্ষরের নাম মোর থাকি নারীর সাথে, পেট কাটলে মিষ্টি ফল হই সাথে সাথে।
✅ সঠিক উত্তর: আলতা
১১। তিন অক্ষরের নাম তার মাঝে মধ্যে বাড়িতে খাই, প্রথম অক্ষর বাদ দিলে নারীর হাতে শোভা পায়।
✅ সঠিক উত্তর: খিচুড়ি
১২। তিন অক্ষরের নাম আমার গাছ বাইতে রাজা, শেষ অক্ষর বাদ দিলে দেই পানিতে সাজা।
✅ সঠিক উত্তর: বানর
১৩ । তিনটি বর্ণের নামটি তার, রসালো এক ফল, ছাড়িয়া দিলে মধ্যবর্ণ হয় যে আরেক ফল।
✅ সঠিক উত্তর: কমলা
১৪ । তিন বর্ণে নাম তার ফুলে ফলে ভরা, মাথা কাটলে গান শুনি প্রাণ আকুল করা, পেট কাটলে বন্যা হয় দেশ ভাসায়ে দেয়, বোল দেখি ভাইবোনেরা কিবা তাকে কয়?
✅ সঠিক উত্তর: বাগান
১৫ । তিন অক্ষরের নাম তার কে বলিতে পারে, গৃহ ছাড়া থাকে না, সে সবে চিনে তারে। আগের বর্ণ ছেড়ে দিলে জল গড়ায়।
✅ সঠিক উত্তর: জানালা
১৬ । তিন অক্ষরে পাবে তাকে জাহাজের/ যানবাহনের বুকে। মধ্যের অক্ষর বাদ দিলে জন্ত হয়ে ডাকে। শেষ অক্ষর কেটে দিলে আত্মীয় বুঝায়, বকা শুধু চেয়ে থাকে, মানে বোঝা দায়।
✅ সঠিক উত্তর: খালাসী
১৭ । চার অক্ষরের নাম তার, দম্পতিরা জানে। প্রথম দুটি দিলে বাদ, আকাশেতে নামে।
✅ সঠিক উত্তর: হানিমুন
১৮ । দুই অক্ষরের নাম যার শুনে লাগে ভয়। প্রথম অক্ষরে আকার দিলে খাওার জিনিস হয়। আবার শেষর অক্ষরে আকার দিলে সর্বাঙ্গ ঢাকে।
✅ সঠিক উত্তর: জম
১৯ । দুই অক্ষরের নাম আমার, পৃথিবীতে থাকি। শেষের অক্ষর বাদ দিলে সেই নামে ডাকি।
✅ সঠিক উত্তর: কাক
২০ ।চার অক্ষরের ফল, তাতে ভরা রস। প্রথম দুই অক্ষরে আর এক ফল, তেমন-ই সরস। শেষের দুই ইংরেজি অভিধানে মেলে, মাঝের দুই ছাড়লেই, টেনে নেয় জলে।
✅ সঠিক উত্তর: জামরুল
২১ ।তিন অক্ষরের নাম তার পায়ের নিচে বাস, শেষের অক্ষর বাদ দিলে হয় গরুর ঘাস।
✅ সঠিক উত্তর: খড়ম
২২ । চার অক্ষরে নাম তার।শেষের দুই অক্ষর বাদ দিলে,লেখার জিনিস হয়।প্রথম দুই অক্ষর বাদ দিলে,দেরি হয়ে যায়।বলুন তার নাম কি?
✅ সঠিক উত্তর: চকলেট
২৩ ।তিন বর্ণে নাম তার সবার মাথায় রয়, প্রথম বর্ণ বাদ দিলে বিরাট প্রাণী হয়।
✅ সঠিক উত্তর: মগজ (গজ মানে হাতি)
২৪ । তিন অক্ষরের নাম তার প্রতি ঘরে পাবে। প্রথম অক্ষর বাদ দিলে বৎসর বুঝাবে ।
✅ সঠিক উত্তর: বাসন
২৫ । দুই অক্ষরের নাম লজ্জা বিবরণী। প্রথম অক্ষর বাদ দিয়ে হয় আমার জননী। শেষের অক্ষর বাদ দিলে ভাশুর ঘরণী।
✅ সঠিক উত্তর: জামা
২৬ । দুই অক্ষরের নাম তার বহু লোকে খায়। শেষের বর্ণ বাদ দিলে হেঁটে চলে যায়।
✅ সঠিক উত্তর: পান
২৭ । তিন অক্ষরের নাম মোর নাচতে পারি ভালো। প্রথম অক্ষর বাদ দিলে মারতে পারি বেশ ভালো।
✅ সঠিক উত্তর: লাটিম
২৮ । তিন অক্ষরের নাম তার কাটা গাছে ধরে, মাঝের অক্ষর বাদ দিলে সব্বাই পড়ে। শেষের অক্ষর বাদ দিলে জামাতা সেই হয়, বল দেখি সেই ফলের কিবা পরিচয়।
✅ সঠিক উত্তর: বরই
২৯ । তিন অক্ষরের নামে পাখি আকাশেতে উড়ে, মাঝের অক্ষর বাদ দিলে ছেলে বসে জুড়ে।
✅ সঠিক উত্তর: কোকিল
৩০ । চার অক্ষরের নাম তার সবাই সেথা বসে, শেষের অক্ষর ছেড়ে দিলে খাবার থালায় আসে।
✅ সঠিক উত্তর: ময়দান
৩১ । তিন অক্ষরের নাম তার সর্ব লোকে খায়, প্রথম অক্ষর বাদ দিলে, মেয়ে মানুষের হাতে যায়।
✅ সঠিক উত্তর: খিচুড়ি
৩২ । তিন অক্ষরের নাম তার, কাঁচাই পাকায় খায়, প্রথম অক্ষর বাদ দিলে প্রাণ চলে যায়।
✅ সঠিক উত্তর: আমড়া
৩৩ । তিন অক্ষরের নাম তার মাথার উপরে রয়, প্রথম অক্ষর বাদ দিলে মনোরম অতিশয়। মাঝের অক্ষর বাদ দিলে মাছের গায়ে থাকে, শেষের অক্ষর বাদ দিলে সকলেই আঁকে।
✅ সঠিক উত্তর: আকাশ
৩৪ । দুই অক্ষরের নাম তার সব জায়গায় রয়, প্রথম বর্ণ বাদ দিলে পান করার জিনিস হয়। শেষের বর্ণ বাদ দিলে আপন জন হয়। মাটি
✅ সঠিক উত্তর: লাটিম

কেমন লাগলো

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top