আজকের বিষয়বস্তু হল- Dadagiri Bengali googly question and answer. দাদাগিরি বাংলার একটি জনপ্রিয় গেম-শো যেখানে পশ্চিম বঙ্গের বিভিন্ন জেলা থেকে একজন করে প্রতিযোগীরা অংশগ্রহণ করে এবং তাদের প্রতিভার পরীক্ষাদেন। দাদাগিরি বাংলা গেম-শো দিনদিন বহু জনপ্রিয় হয়ে উঠছে। কারণ এই শো তে জ্ঞান, বুদ্ধি, উপস্থিত বুদ্ধি ও বিনোদনের দারুণ সমন্বয় দেখা যায়। আমরা Dadagiri Unlimited Season 8 – Ep 6 এর কিছু আকর্ষণীয় প্রশ্নগুলি কভার করার চেস্টা করেছি। আসাকরি আপনাদের ভাললাগবে আজকের গুগলি ধাঁধা।
Dadagiri Bengali googly নীচে দেওয়া হল- চলুন দেখে নেওয়া যাক।
আমাদের আজকের Dadagiri Bengali googly ধাঁধার মধ্যে মোট ২৩ টি গুগলি ধাঁধা রয়েছে। দুই একটা বাইরে থেকে ও প্রশ্ন থাকতে পারে। এক ঘেয়েমি কাটাবার জন্য এবং প্রতিবেনটা রোমাঞ্চকর করতে আমাদের এমন কিছু করতে হয়।
০১। এমন কি মাছ আছে যার নামের মধ্যে প্রশ্ন করা হয়।
✅ সঠিক উত্তর: কই মাছ।
০২। গরুর জন্মানোর বেস কয়েক মাস পর সিং দেখা যায়, হরিনের ক্ষেত্রেও তাই, কিন্তু মাথায় সিং নিয়েই জন্মায় কে?
✅ সঠিক উত্তর: শিঙি মাছ
০৩ । কোন জিনিস আমরা খাবার জন্য কিন্তু না খেয়ে ফেলে দেয়।
✅ সঠিক উত্তর: তেজপাতা
০৪ । কোন জিনিস রোদে শুকায় না কিন্তু ছায়াই শুকিয়ে যায়।
০৬ কোন বলিউড অভিনেতা তার প্রথম জীবনে শ্রীলঙ্কার রেডিও স্টেশনে সঞ্চারকের কাজ করেছেন>
✅ সঠিক উত্তর: সুনিল দত্ত
০৭ । গণিতের সাথে সম্পর্কিত কোন শব্দের অর্থ ‘ভাঙা অংশের পূর্ণনির্মাণ’?
✅ সঠিক উত্তর: Algebra
০৮ । ‘টঙ্কা’ বৃষ্টির জল সংরক্ষণের একটি উপায়, এটি ভারতবর্ষের কথায় ব্যাবহার করা হয়?
✅ সঠিক উত্তর: থর মরুভুমিতে।
০৯ । প্রকৃতির তৈরি ব্রিজ অর্থাৎ গাছপালার ডাল, শিকড় দিয়ে তৈরি ব্রিজ কোন রাজ্যতে দেখা যায়?
✅ সঠিক উত্তর: মেঘালয় রাজ্য।
১০ । সবসময় নিভে থাকলে লাইট খারাপ। কিন্তু সবসময় জ্বলে থাকলে কোন লাইটটি খারাপ?
✅ সঠিক উত্তর: ট্রাফিক লাইট।
১১। আমেদাবাদ শহরটি কোন নদীর তীরে অবস্থিত।
✅ সঠিক উত্তর: সবরমতী নদীর তীরে
১২। কার আমলে হিউয়েন সাং ভারতে আসেন?
✅ সঠিক উত্তর: হর্ষবর্ধন- এর আমলে।
১৩ । বাঁকুড়ার কেষ্ট রায় মন্দির টি আমাদের কাছে কি নামে পরিচিত
✅ সঠিক উত্তর: জোড়-বাংলা মন্দির নামে পরিচিত।
১৪ । ‘জাজমেন্টাল হ্যায় কেয়া’ (Judgementall Hai Kya) মুভির প্রধান অভিনেতা কে?
✅ সঠিক উত্তর: রাজকুমার রাও
১৫ । ‘ক্যালেন্ডার’ শব্দটি হল লাতিন শব্দ, ‘ক্যালেন্ডার’ শব্দের অর্থ কি?
✅ সঠিক উত্তর: হিসেবের বই।
১৬ । ,Malgudi Days, বইটি কার লেখা?
✅ সঠিক উত্তর: আর. কে. নারায়ণ-এর লেখা।
১৭ । সত্যজিৎ রায় ও মৃণাল সেন এই দুই বিখ্যাত পরিচালকের একই নামে একটি করে বাংলা সিনেমার ট্রিলজি আছে। সেটির নাম কি?
✅ সঠিক উত্তর: ক্যালকাটা
১৮ । হান সাম্রাজ্যে আবিষ্কার হওয়া সেই চাইনিজ খেলাটির নাম ‘কুজু’। মনে করা হয় এটা কোন এক খেলা প্রথম নিদর্শন। সেটা কোন খেলা?
✅ সঠিক উত্তর: ফুটবল
১৯। ভারতের নিজের প্রযুক্তিতে তৈরি হাইস্পিড ট্রেনটির নাম কি?
✅ সঠিক উত্তর: বন্দেভারত এক্সপ্রেস
২০ । ১৮৬০ সালে আমেরিকায় সিভিল ওয়ার চলাকালীন তুলোর খুব টান পড়ে। মুম্বই-এর সমস্ত ফ্যাক্টরিতে কর্মীদের দিনরাত জেগে কাজ করতে হয়। এর ফলে তারা বাড়ির খাবার খেতে না পারার দরুন খাবারের দোকানদারেরা বেঁচে যাওয়া সবজি দিয়ে একটি নতুন খাবার বানায় যেটি এখনো চলছে। খাবারটি কী ?
✅ সঠিক উত্তর: পাওভাজি
২১ । কোন বিখ্যাত সাহিত্যিক অভিনেত্রী সুপ্রিয়া দেবীর জামাইবাবু ছিলেন?
✅ সঠিক উত্তর: বলাইচাঁদ মুখোপাধ্যায়
২২ । ভগবান ইন্দ্রকে পরাজিত করার পরে বালি যখন স্বর্গ, মর্ত্য, পাতালের অধীশ্বর হয়ে উঠে, তখন বাকি দেবতাদের অনুরোধে বিষ্ণু তার কোন অবতারে পৃথিবীতে পদার্পণ করেন?
✅ সঠিক উত্তর: বামন
২৩ ।পার্বতী যেদিন তার শ্বশুর বাড়ি চলে গেলেন, দেবদাস সেদিন কলকাতার কোন জায়গায় বসে রাত কাটিয়েছিলেন?
নিয়মিত জ্ঞান চর্চা করুন এবং নিজেকে সমৃদ্ধি চূড়ায় নিয়ে যান। আজকের গুগলির মধ্যে অনেকগুলি প্রশ্ন বিগত বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় আসেছে, তাই বিনোদনের সাথে জ্ঞান চর্চা এর থেকে ভালো আর কি হয়।