কঠিন ধাঁধা প্রশ্ন ও উত্তর। কতটা বুদ্ধিমান যাচাই করুন ৫২টি ধাঁধা দিয়ে!
ধাঁধার একটা অংশ হল কঠিন ধাঁধা প্রশ্ন ও উত্তর। এখানে মাথা খাটিয়ে উত্তর দিতে হয়, এই সব ধাঁধাঁর উত্তর একটু জটিল হয় সাধারন্ত। প্রথমে প্রশ্ন গুলি শুনে মনে হয় এর উত্তর সহজ হবে কিন্তু বাস্তবে তা হই না। কঠিন ধাঁধা প্রশ্ন ও উত্তর আমাদের দৈনন্দিন জীবনের একটি মজার ও শিক্ষণীয় বিষয়। এটি মানুষের চিন্তাশক্তি, যুক্তি, স্মৃতিশক্তি এবং সমস্যা সমাধানের ক্ষমতা বাড়াতেও সাহায্য করে। ছোট থেকে বড় সকল বয়সের মানুষের কাছেই কঠিন ধাঁধা প্রশ্ন ও উত্তর বেশ আকর্ষণীয়।
অনেক সময় এমন কিছু ধাঁধা সামনে আসে, যার উত্তর খুব সহজ হলেও আমরা প্রথমে বুঝতে পারি না। কারণ ধাঁধার উত্তর খুঁজে পেতে হলে সাধারণ চিন্তার বাইরে গিয়ে একটু অন্যভাবে ভাবতে হয়।
কঠিন ধাঁধা প্রশ্ন ও উত্তর- কি?
ধাঁধা আমরা প্রায় সবাই জানি। যে সমস্ত ধাঁধার উত্তর খুঁজে বের করা একটু কঠিন এবং বুদ্ধি, যুক্তিশক্তি, পর্যবেক্ষণ ক্ষমতা এবং উপস্থিত বুদ্ধির প্রয়োজন হয়, সেগুলোকেই সাধারণত কঠিন ধাঁধা বলা হয়।
কঠিন ধাঁধার গুরুত্ব।
ধাঁধার চর্চা ছোটোদের মধ্যে সর্বাধিক হয়ে থাকে এবং তারা আনান্দর সাথে, ধাঁধার প্রশ্ন উত্তর খেলা খেলে থাকে। শিশু কালে তাদের সর্বাধিক মস্তিস্কের বিকাশ ঘটে তাই ছোটবেলা থেকেই ধাঁধা সমাধানের অভ্যাস তৈরি করা ভালো। এতে তারা প্রশ্ন করতে শেখে, নিজের মতো করে চিন্তা করতে শেখে এবং কোনো সমস্যার সমাধান খুঁজে বের করার চেষ্টা করে।
কঠিন ধাঁধা খেলার উপকারিতা।
বিভিন্ন কঠিন ধাঁধার সমাধানের উপকারিতে নীচে দেওয়া হল-
- শিশুর মনোযোগ বৃদ্ধি – ধাঁধার সঠিক উত্তর খুঁজতে মনোযোগ দিয়ে প্রশ্ন পড়তে হয়।
- যুক্তিবোধের উন্নতি করণ – যে কোনো সমস্যার সঠিক যুক্তি সম্পূর্ণ সমাধান খুঁজে বের করার দক্ষতা বাড়ে।
- চিন্তাশক্তি বৃদ্ধি – প্রশ্ন নিয়ে চিন্তা ভাবনার করতে করতে এক সময় উত্তর মিলে এই প্রক্রিয়ার মাধ্যমে চিন্তাশক্তি বৃদ্ধি পায়।
- স্মৃতিশক্তির অনুশীলন – ধাঁধার সমাধান খুঁজে বের করার বিভিন্ন তথ্য মনে রাখা ও সেগুলোর মধ্যে সম্পর্ক খুঁজে বের করার অভ্যাস হয়।
- বিনোদনের মাধ্যম – আত্মীয়স্বজন ও ছোটদের সঙ্গে ধাঁধা খেলার মাধ্যমে আনন্দময় সময় কাটানো যায়।
নীচে ৫২ টি কঠিন ধাঁধা প্রশ্ন ও উত্তর।
যে ৫২ টি কঠিন ধাঁধাঁ দেওয়া হল সব গুলি ধাঁধাঁ উইনিক ইন্টারনেটে এই প্রথমবার প্রকাশ করা হয়েছে। আসাকরি আপনাদের ভালো লাগবে প্রতিটা ধাঁধাঁ।
কিছু কঠিন ধাঁধা উত্তর সহ টেবিল আকারে উপস্থাপন করা হল।
| কঠিন ধাঁধা প্রশ্ন। | কঠিন ধাঁধা প্রশ্ন ও উত্তর। |
|---|---|
| বারিমধ্যে থাকি আমি জলে নামি না, বনমধ্যে থাকি আমি গাছ দেখি না, বরসাথে থাকি আমি কনে চিনি না, বাড়িমধ্যে আছি আমি ঘরে থাকি না, বলো দেখি শিশু মোরে কোথা দেখেছ? বাতাসে লুকাব আমি কোথা খুঁজিছ? | 'ব' |
| এক দোকানে ৩০ হাত সুতো ছিল; একটা লোক রোজ ৩ হাত করে নিয়ে যেত। অথচ মস্ত সুতো নিতে তার ৩০ দিন লেগেছিল। বলো দেখি কেমন করে ? | লোকটি রোজ ৩ হাত অর্থাৎ তার নিজের ২ হাত ও সুতো ২ হাত নিয়ে যেতো। |
| আমার নাম তিন অংশে বিভক্ত। প্রথম অংশ অনেকেই ভালোবাসে। প্রথম দ্বিতীয় অংশ রান্না করে খেতে হয়। প্রথম + দ্বিতীয় + তৃতীয় অংশে বেশ সুন্দর চাটনি প্রস্তুত হয়। বলো দখি আমার নাম কী? | চা; চাল; চালতা। |
| দুই অঙ্কবিশিষ্ট এমন একটি সংখ্যার নাম করো, যাকে স্বতন্ত্রভাবে ৩, ৬ এবং ৯ দিয়ে গুণ করলে সেই তিনটি গুণফলের মধ্যে ১ থেকে ৯ পর্যন্ত সমস্ত সংখ্যা কেবলমাত্র একবার করে পাওয়া যাবে? | ৯১ |
| আমি বড়ো সামান্য নই। আমি আছি তাই শাখায় শাখায় মুকুল হয়, ফুল ফুটে, ফুলের সুবাস চারিদিকে ছড়িয়ে পড়ে। আমি না থাকলে গাছে গাছে ফুলের পরিবর্তে একেবারে ফল ধরত। বলো দেখি আমি কে? | উ (ু) |
| এমন একটি সংখ্যার নাম করো, যাকে ২ দিয়ে ভাগ করলে ১ বাকি থাকে, ৩ দিয়েউ ভাগ করলে ২ বাকি থাকে, ৪ দিয়ে ভাগ করলে ও বাকি থাকে, ৫ দিয়ে ভাগ করলে ৪ বাকি থাকে, ৬ দিয়ে ভাগ করলে ৫ বাকি থাকে, ৭ দিয়ে ভাগ করলে ৬ বাকি থাকে, ৮ দিয়ে ভাগ করলে ৭ বাকি থাকে, ৯ দিয়ে ভাগ করলে ৮ বাকি থাকে এবং ১০ দিয়ে ভাগ করলে ৯ বাকি থাকে? | ২ ৫ ১ ৯ । |
| তিন অক্ষরে নাম মম সদা কাজে রত, দ্বিধা যদি করো মোরে দেখিতে অদ্ভুত। প্রথম অর্ধেক মোর থাকে ঘরে ঘরে, শুভযোগে, শুভকাজে বাজে সমস্বরে। দ্বিতীয় অর্ধেক দেখি ডরে যত জনা, শেষ বর্ণ ছেড়ে দিলে সতীর গহনা। | শাঁখারি। |
| ৩৯১- এই সংখ্যাতে আরও কিছু যোগ করে, ৪০ অপেক্ষা কম একটি সংখ্যা বের করো দেখি? | ৩৯১- এই সংখ্যার ১- এর নীচে ২ যোগ করলে, সমস্ত সংখ্যা টি ৩৯- ১/২ |
- কঠিন ধাঁধা প্রশ্ন ও উত্তর। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের প্রকাশিত অন্য ধাঁধাঁ গুলি দেখুন। সব ধাঁধাঁ এক সাথে।
