প্রবাসীদের জন্য ধাঁধা। ৩৪ টি ধাঁধার মধ্যে বাস্তব চিত্র

প্রবাসী ভাইদের উদ্দেশ্য করে আজকের কিছু ধাঁধাঁ নিয়ে আসেছি। ধাঁধাঁ গুলি প্রবাসী ভাইদের কঠিন জীবনের উপর নির্মিত হয়েছে এবং বাস্তব চিত্র তুলে ধরা হয়েছে। প্রবাসীদের জীবন যত সহজ মনে হয় দূর থেকে বাস্তবে কিন্তু একেবারে তা নয় তাদের জীবন অনেক সময় কঠিন থেকে কঠিনতর অতিক্রম করতে হয় তারপর ও পরিবারদের জানতে দেয় না। অবসর সময়ে এই ধাঁধাঁ গুলি চর্চা করে একটু তাদের মনে আনন্দ পেলেয় এই পোস্টটি সার্থক।

প্রবাসীদের জীবন নিয়ে কিছু কথা।

প্রবাস জীবন মানে কি শুধু টাকা উপার্জন করা? একেবারেই তা নয়। প্রবাস জীবন মানে- নিজের প্রিয় মানুষগুলো কে ছেড়ে হাজার মাইল দূরে থাকা, বুকের ভিতর কষ্ট চেপে রেখে হাসি মুখে থাকা এবং সুন্দর ভবিষ্যতের জন্য প্রতিদিন কঠোর পরিশ্রম করে যাওয়া। প্রবাসী হওয়ার পিছনে মুলত তিনটি কারণ থাকে। ১) সংসাসের অভাব দূর করতে ও ছেলে-মেয়ের ভবিষ্যৎ উজ্জ্বল করার জন্য। ২) কেউ বাবা-মায়ের স্বপ্ন পূরণ করতে ৩) নিজের জীবনে প্রতিষ্ঠিত হওয়ার আশায় পাড়ি দেয় অচেনা দেশে।

  • ১) সংসারের অভাব দূর করতে- পরিবারের আর্থিক কষ্ট দূর করে ছেলে-মেয়ের ভবিষ্যৎ উজ্জ্বল করার আশায় অনেকেই প্রবাসে পাড়ি দেন।
  • ২) বাবা-মায়ের স্বপ্ন পূরণ করতে- বাবা-মায়ের মুখে হাসি ফোটাতে, তাঁদের কষ্ট কমাতে এবং তাঁদের স্বপ্ন পূরণ করতে প্রবাসীরা নিজের সুখ বিসর্জন দেন।
  • ৩) নিজের জীবনে প্রতিষ্ঠিত হতে- জীবনে সফল হওয়ার, নিজের পায়ে দাঁড়ানোর এবং সুন্দর ভবিষ্যৎ গড়ার স্বপ্ন নিয়ে অনেকে অচেনা দেশে পাড়ি দেন এবং প্রবাসী হয়ে যায়।

নীচে ৩৪টি প্রবাসীদের জন্য ধাঁধাঁ দেওয়া হল-

MCQ Answer Reveal Box
০১ প্রবাসীরা ভিডিও কলে হাসে কেন?
✅ সঠিক উত্তর ভালো আছি পরিবার কে বুঝাবার জন্য।
০২ হাজার মানুষের ভিড়েও প্রবাসী নিজেকে একা ভাবে কেন?
✅ সঠিক উত্তর আপনজন নেই।
০৩ প্রবাসী ভাই, কোন ছুটির অপেক্ষায় দিন গোনো?
✅ সঠিক উত্তর বাড়ি ফেরার।
০৪ বিদেশে প্রবাসীর সবচেয়ে বিশ্বস্ত সঙ্গী কে?
✅ সঠিক উত্তর একাকিত্ব।
০৫ ঈদের দিন নতুন জামা পরেও প্রবাসীর মন কাঁদে কেন?
✅ সঠিক উত্তর বাড়ির টানে
০৬ প্রবাসী ভাই, তোমার জীবনের সবচেয়ে বড় স্বপ্ন কী?
✅ সঠিক উত্তর পরিবারের সুখ।
০৭ কোন একটি ফোনকল প্রবাসীর সারাদিনের ক্লান্তি ভুলিয়ে দেয়?
✅ সঠিক উত্তর মায়ের ফোন কল।
০৮ টাকা দিয়ে সব কেনা যায়, কিন্তু কোন জিনিস কেনা যায় না?
✅ সঠিক উত্তর ভালবাসা কেনা জয়াই না।
০৯ প্রবাসীর জীবনের শেষ ইচ্ছা কী?
✅ সঠিক উত্তর পরিবারের সংস্পর্শে থাকা।
১০ প্রবাসীর বউ রাগ করলে কী করো?
✅ সঠিক উত্তর ভিডিও কল কাটে।
১১ বউয়ের ফোন না এলে কী হয়?
✅ সঠিক উত্তর সন্দেহ বাড়ে!
১২ প্রবাসীর বেতন কার অ্যাকাউন্টে বেশি থাকে?
✅ সঠিক উত্তর বউয়ের!
১৩ মাসের শুরুতে রাজা, শেষে কী?
✅ সঠিক উত্তর ফকির
See also  Bangla dhadha pdf free download. 110 Unique Bengali Riddle.
১৪ প্রবাসী সবচেয়ে বেশি মিথ্যা বলে কখন?
✅ সঠিক উত্তর ভালো আছি!
১৫ প্রবাসীর সবচেয়ে বড় বিনিয়োগ কী?
✅ সঠিক উত্তর বিয়ে।
১৬ বিদেশে সবচেয়ে দ্রুত কী শেষ হয়?
✅ সঠিক উত্তর বেতন।
১৭ বিয়ের পর ছেলেদের কি বেড়ে যায়?
✅ সঠিক উত্তর দায়িত্ব বেড়ে যায়
১৮ প্রবাসীর ঘড়ি দ্রুত চলে কেন?
✅ সঠিক উত্তর কাজের চাপে।
১৯ প্রবাসীর সবচেয়ে বড় শখ কী?
✅ সঠিক উত্তর দেশে ফেরা
২০ প্রবাসীর জীবনে সবচেয়ে বড় সারপ্রাইজ কী?
✅ সঠিক উত্তর টাকা বেঁচে যাওয়া।
২১ প্রবাসীরা ভিডিও কলে মন ভরে না কেন?
✅ সঠিক উত্তর ছোঁয়া পাই না তাই।
২২ দূরত্ব প্রবাসীদের কী শিখিয়েছে?
✅ সঠিক উত্তর অপেক্ষা।
২৩ প্রবাসীরা ফোনে আপনজনদের কণ্ঠ শুনলে কী ভুলে যাই?
✅ সঠিক উত্তর সারা দিনের সব কষ্ট।
২৪ প্রবাসীদের কিছু কিছু রাত দীর্ঘ হয়ে যায় কেন?
✅ সঠিক উত্তর আপনজনদের কথা ভেবে ঘুম না আসায়।
২৫ প্রবাসীদের রান্না কখন হালুয়া হয়।
✅ সঠিক উত্তর মোবাইল কোল দিয়ে রান্না করে তখন।
২৬ প্রবাসীর সবচেয়ে বড় সম্পদ কী?
✅ সঠিক উত্তর ছুটির আবেদন।
২৭ বিদেশে গিয়ে রাজা হয়েছ?
✅ সঠিক উত্তর বাড়ির এটিএম
২৮ বিদেশে কোন জিনিস বিনামূল্যে পাও?
✅ সঠিক উত্তর উপদেশ।
২৯ প্রবাসী ভাই, তোমার ব্যাংক ব্যালেন্স কত?
✅ সঠিক উত্তর বউ জানে।
৩০ প্রবাসী ভাই, তোমার প্রেম কেমন চলছে?
✅ সঠিক উত্তর নেটওয়ার্কের মতো।
৩১ বিদেশে থাকি, বউ থাকে দেশে, তবুও আমার বেতনের খবর সবার আগে কে জানে?
✅ সঠিক উত্তর বউ
৩২ বিদেশে আমার প্রেম আছে, দেখা হয় না, কথা হয়- কীভাবে?
✅ সঠিক উত্তর ভিডিও কলে
৩৩ দেশে থাকলে বেকার, বিদেশে গেলে টাকার মেশিন-আমি কে?
✅ সঠিক উত্তর প্রবাসী ছেলে
৩৪ বিদেশে থাকি, সারাদিন খাটি, বেতন পেলেই গরিব হই—আমি কে?
✅ সঠিক উত্তর প্রবাসী।

আমাদের সমস্ত ধাঁধাগুলি দেখুন- HOME PAGE.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top