২৫ টি ২০২৬ সালের বাছাই করা সেরা বুদ্ধির ধাঁধা উত্তর সহ। Buddhir Dhadha in bengali with answer.

২৫ টি ২০২৬ সালের বাছাই করা সেরা বুদ্ধির ধাঁধা উত্তর সহ।

যে সমস্ত ধাঁধা সমাধান করার জন্য যুক্ত উপস্থিত বুদ্ধির প্রয়োজন হয় সেগুলো বুদ্ধির ধাঁধা। বুদ্ধির ধাঁধা চর্চার মাধ্যামে মানুষের অনুশীলন ক্ষমতা বৃদ্ধি পায়। ছোট্ট বেলা থেকে দাদু দিদার কাছে শোনা ধাঁধাঁ গুলি আমাদের চিন্তা-ভাবনা শক্তির বিকাশ ঘটিয়েছে। বুদ্ধির ধাঁধা গুলির মাধ্যমে মানুষের উপস্থিত বুদ্ধি বাড়াতে সাহায্য করে। তাই নিয়মিত ধাঁধাঁ অনুশীলন করা দরকার। ধাঁধাঁ যেমন উপস্থিত জ্ঞানের বৃদ্ধি করে তার পাশাপাশি মনোরঞ্জন দেয় আমাদের।

বুদ্ধির ধাঁধা উত্তর সহ
বুদ্ধির ধাঁধা উত্তর সহ

বুদ্ধির ধাঁধা উত্তর সহ দেওয়া হয়েছে আজকের আর্টিকেলে। সঠিক ধাঁধাঁর উত্তর দিয়ে নিজের IQ লেভেল যাচাই করুন। আমাদের ধাঁধা গুলি সহজ সরল ভাবে উপস্থাপন করা হয়েছে।

১। বলুন তো কাকে দুই বার ডাকলে মেয়ে থেকে ছেলে হয়ে যায়?
✅ সঠিক উত্তর: মামা
২। কোন দেশে চা নেয়?
✅ সঠিক উত্তর: সন্দেশে
৩। কোন স্কুলে ছাত্র পড়ে না- বলুন তো?
✅ সঠিক উত্তর: গার্লস স্কুলে
৪। বৃষ্টি এল কিন্তু কেউ ভিজল না এটা কিভাবে হল?
✅ সঠিক উত্তর: বৃষ্টি একটি মেয়ের না
৫। কোন জিনিস আপনি খাওার জন্য আনেন কিন্তু খেতে পারেন না- বলুন তো কি?
✅ সঠিক উত্তর: থালা ও গ্লাস
৬। দুই ভাই দেখে, পাঁচ ভাই তলে, ৩২ ভাই খায়- বলুন তো কি?
✅ সঠিক উত্তর: আমাদের চোখ, হাত ও দাঁত
৭। জলে থাকে মাছ নয় কিন্তু বাজারে মাছ বলে বিক্রি হয়- বলুন তো কি?
✅ সঠিক উত্তর: চিংড়ি (চিংড়ি মাছ নয় এটি হল জলের পোকা)
৮। ঢাকা তে আছে কিন্তু বাংলাদেশে নেয় আবার কোলকাতা তে আছে পৃথিবীতে নেয়- বলুন তো কি?
✅ সঠিক উত্তর: ক (ক অক্ষর টা ঢাকা তে আছে এবং কোলকাতা তে আছে)
৯। একজন লোক দিনে কম করে হলেও ১০ থেকে ১৫ বার দাড়ি কাটে তারপর ও দাড়ি থেকে যায় কিভাবে?
✅ সঠিক উত্তর: লোকটি নাপিত ( সে অন্য লোকের দাড়ি কাটে)
১০। ৮ চালা ঘরটায় ১টি মাত্র খুঁটি, ঘরটি বন্ধ করতে গেলে টিপতে হবে তার টুটি- বলুন তো কি?
✅ সঠিক উত্তর: ছাতা
১১। কোন প্রাণী ডিম আবার তার বাচ্চা কে দুধ পান করায়?
✅ সঠিক উত্তর: প্লাটিপাস স্তন্যপায়ী প্রাণী
১২। ভেবেচিন্তে উত্তর দাও ভাই, কোন গ্রামে মানুষ থাকে না?
✅ সঠিক উত্তর: কিলগ্রাম
১৩। কোন গাছের নামে শীতের পোশাক আছে?
✅ সঠিক উত্তর: শাল গাছ
১৪। এমন একটি পাখির নাম বল যার নাম উল্টে লিখলেও একেই থাকবে?
✅ সঠিক উত্তর: ঘুঘু পাখি
১৫। বাঘের মত লাফায়, কুকুরের মতো বসে আবার হাঁসেরমত ভাসে- বলুন তো কি?
✅ সঠিক উত্তর: ব্যাঙ
১৬। কোন ধানে চাল হয় না- বলতো বন্ধুরা ?
✅ সঠিক উত্তর: সাবধানে
১৭। বলুন তো বন্ধুরা- কোন বর দেখতে খারাপ হয়?
✅ সঠিক উত্তর: গোবর
১৮। দাদা দেয় একবার কিন্ত বৌদি দেয় বারবার- বলুন তো কি?
✅ সঠিক উত্তর: সিঁদুর
১৯। কোন সাগর গাছে ধরে?
✅ সঠিক উত্তর: হিমসাগর (হিমসাগর আম)
২০। কোন চাল থেকে ভাত হয় না- বলুন তো?
✅ সঠিক উত্তর: ঘরের চাল থেকে ভাত হয় না।
২১। কোন জিনিস প্রতিদিন ডুবে যায় কিন্তু ভিজে না?
✅ সঠিক উত্তর: সূর্য
২২। কি শুধু নীচে নেমে আসে কিন্তু কখনও উপরে উঠে না?
✅ সঠিক উত্তর: বৃষ্টি সব সময় নীচেই নেমে আসে।
২৩। একটি মুরগি ভারত ও বাংলাদেশ সীমান্তে ডিম পাড়লে সেই ডিম টি কোন দেশের হবে-
✅ সঠিক উত্তর: ডিমটি কোন দেশের হবে না (ডিম টি হবে মুরগির)
২৪। কিনে আনি ১ কেজি, হয়ে যায় ২ কেজি, ফেলে দিই ৩ কেজি- বলুন কি?
✅ সঠিক উত্তর: চা পাতা
২৫। ঢেউ এর উপর ঢেউ মাঝখানে বসে আছে লাট সাহেবের বউ- বলুন তো কি?
✅ সঠিক উত্তর: কচুরিপানা

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top